‘অশনি’ বিলীন হলেও বঙ্গে বৃষ্টিযোগ আরও দুই দিন

এদিন দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে। মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে বাকি জেলাগুলিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধেই বিলীন হয়েছে ‘অশনি’(Ashani)। তবে তার রেশ রয়ে গিয়েছে। আর সেই রেশের হাত ধরেই চলতি সপ্তাহের আরও দিন দুই বৃষ্টির মুখ দেখবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলি। বৃষ্টি হবে উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলিতে। বৃহস্পতিবার সকালে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় এদিন দফায় দফায় ভারী বৃষ্টি(Rain) হতে পারে। মাঝারি বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রাম জেলায়। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। উত্তরবঙ্গের সব জেলাতেই এদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। শুক্র ও শনিবার কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা(Alert) জারি করা হয়েছে। ওই দুই দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।  

আলিপুর আবহাওয়া দফতরের দাবি, বৃহস্পতিবার কলকাতায় আকাশ অংশত মেঘলা থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০১৪.৭ মিমি। এদিকে দিল্লির মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, দেশে এবার স্বাভাবিক সময়ে বর্ষা এলে বাংলার বুকে, বিশেষ করে দক্ষিণবঙ্গে তার আগমন নির্দিষ্ট সময়ের থেকে দেরী হবে। শুধু তাই নয়, এবারে উত্তরবঙ্গে যেমন স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা, তেমনি দক্ষিণবঙ্গের বুকে স্বাভাবিকের থেকে কম বৃষ্টির আশঙ্কা থাকছে। দক্ষিণবঙ্গে এবার বেশি বৃষ্টি হবে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে।

ফের সক্রিয় বিষ্ণোই গ্যাং, দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা!

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি