১৫ জুন পর্যন্ত বন্ধ মাছ ধরা, দিঘায় ইলিশের স্বাদ থেকে বঞ্চিত পর্যটকরা

দিঘায় ঘুরতে গিয়ে ইলিশের স্বাদ না নিয়ে ফিরতে হচ্ছে পর্যটকদের। বদলে পাতে জুটছে পমফ্রেট, চিংড়ি, কাঁকড়া, ভেটকি। বিকল্প স্বাদে সন্তুষ্ট থাকতে হচ্ছে ভ্রমণপিপাসু এবং খাদ্যরসিকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাছের প্রজননের সময় পর্বে এবং ছোট মাছ যাতে না ধরা হয় সেই কারণে দুই মাস সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ১৫ এপ্রিল থেকে ১৫ জুন এই দুই মাস সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। আর তার জেরেই দিঘায় ঘুরতে গিয়ে ইলিশের স্বাদ না নিয়ে ফিরতে হচ্ছে পর্যটকদের। বদলে পাতে জুটছে পমফ্রেট, চিংড়ি, কাঁকড়া, ভেটকি। বিকল্প স্বাদে সন্তুষ্ট থাকতে হচ্ছে ভ্রমণপিপাসু এবং খাদ্যরসিকদের। তবে বাজারে যে অল্প পরিমাণ রুপোলি শস্য মিলছে তার দাম বহুগুণ বেশি।

দিঘার এক মাছ বিক্রেতা জানান, সমুদ্রে এখন মাছ ধরা বন্ধ রয়েছে। সেই কারণে মাছের দাম বাড়ছে। দু মাস মাছ ধরা বন্ধ থাকার দরুণ বাইরে থেকে মাছ আমদানি করা হচ্ছে। কলকাতা থেকে আনা হচ্ছে চিংড়ি, ভেটকি। ইলিশের বদলে সেগুলি দিয়ে পর্যটকদের রসনা তৃপ্তি করা হচ্ছে। পাশাপাশি ওই মাছ বিক্রেতা জানান, ‘‌এই সময় ইলিশ পাওয়া গেলেও ইলিশের দাম খুব বেশি থাকে। বড় ইলিশ এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০০ থেকে ১০০০ টাকা। সেখানে কাঁকড়া কেজি প্রতি ২০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।’‌  ১৫ জুনের পর মাছ ধরা ওপর নিষেধাজ্ঞা উঠে গেলেই মাছের দাম কমে যাবে। সেই সঙ্গে পর্যটকদের পাতে ইলিশ দেওয়া যাবে বলে হোটেল ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন।

অন্যদিকে জুন মাসের শেষের দিকে দিঘার মোহনা থেকে প্রচুর ইলিশ উঠবে বলেই আশা প্রকাশ করেছেন মৎসজীবীরা। সমুদ্রের বুক থেকে রুপোলি সস্য তুলে আনতে বিশাল আয়োজন থাকে। কয়েক হাজার ট্রলার, লঞ্চ, ভুটভুটি এই আয়োজনে সামিল থাকে। রুটি রুজির সংস্থান বিসাল সংখ্যক মানুষের। তাই নিষেধাজ্ঞা ওঠার দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা।

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি