জালিয়াতির জেরে ১০ লাখ খোয়ালেন বিজেপি সাংসদ রাজু বিস্তা

‘সূর্য’ নামের ওই সংস্থার দফতরে ফোন করে উল্টোদিক থেকে দাবি করা হয়, এক সাংসদের তরফে তার আপ্তসহায়ক কথা বলছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাইবার জালিয়াতির ফাঁদে পড়ে ১০ লাখ টাকা খোয়া গেল বলে অভিযোগ দায়ের করেছে বিজেপি সাংসদ রাজু বিস্তার সংস্থা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার একটি সংস্থা রয়েছে। যেটির নাম ‘সূর্য’। সম্প্রতি রাজুর ওই সংস্থার চিফ জেনারেল ম্যানেজারের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি মেসেজ পাঠায় কেউ। যেখানে বলা হয় ওই নম্বরে ১০ লাখ পাঠিয়ে দিতে। জানা গিয়েছে যে নম্বর থেকে বিজেপি সাংসদের সংস্থার ম্যানেজারের মোবাইলে মেসেজ পাঠানো হয়েছিল সেই নম্বরের হোয়াটসঅ্যাপ প্রোফাইলে এক মন্ত্রীর ছবি দেওয়া ছিল। শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো নয়, ওই নম্বর থেকে সংস্থার দফতরে ফোনও করা হয়।

‘সূর্য’ নামের ওই সংস্থার দফতরে ফোন করে উল্টোদিক থেকে দাবি করা হয়, এক সাংসদের তরফে তার আপ্তসহায়ক কথা বলছেন। রাজুর সংস্থার চিফ জেনারেল ম্যানেজার কোনও দ্বিধা দ্বন্দ্ব না করে ওই নম্বরে টাকা পাঠিয়ে দেন বলে দাবি করেন। ফোনের উল্টোদিকের ব্যক্তির কথামতো ১০ লাখ টাকা পাঠানো হয় বলে দাবি বিজেপি সাংসদের সংস্থার। টাকা পাঠানোর পর ঘোর কাটে রাজুর সংস্থার চিফ জেনারেল ম্যানেজারের। জানতে পারেন, ফাঁদ পেতে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে সাইবার প্রতারকরা। এর পর বিষয়টি নিয়ে নয়া দিল্লির সেন্ট্রাল ডিসট্রিক্ট সাইবার থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি সাংসদ রাজু। অভিযোগ পাওয়ার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনা নিয়ে রাজু বিস্তা জানান, ‘‘আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়। বিষয়টি আমার সংস্থার সঙ্গে সম্পর্কিত। আমার সংস্থার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি গিয়েছে। সেটা তদন্ত করে দেখা হচ্ছে।’’

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে