কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাটের মৃ্ত্যুতে ফুঁসছে উপত্যকা, নানা প্রান্তে বিক্ষোভ

আততায়ীর গ্রেফতারের দাবি

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু:  কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাটের মৃত্যুকে কেন্দ্র করে তপ্ত উপত্যকা। নানা প্রান্ত থেকে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। তারা রাহুল ভাটের আততায়ীদের অবিলম্বে গ্রেফতারে দাবি তুলেছে। রাজ্য সরকার ওই ঘটনার তদন্ত করতে সিট গঠন করেছে। পাশাপাশি মৃতের স্ত্রীকে সরকারি চাকরির আশ্বাস দিয়েছে। সেই সঙ্গে ভাটের কন্যার পডা়শোনার খরচ বহনের সিদ্ধান্ত নিয়েছে।

জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা টুইট করে জানিয়েছেন সরকার গৃহীত সিদ্ধান্তের কথা। তাঁর টুইট, ‘জম্মু-কাশ্মীর সরকার নিহত কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাটের স্ত্রীকে সরকারি চাকরি দেবে।পাশাপাশি তাঁর কন্যার পড়াশোনার যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার।’

সেই আশ্বাসেও পরিস্থিতি শান্ত হয়নি। সোমবার সকাল থেকে জম্মু-কাশ্মীরের নানা প্রান্তে কাশ্মীরি পণ্ডিতেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভ হয়েছে কাজিগুন্দ, ভিরভান, শ্রীনগর, ইন্দিরা নগরে। বিক্ষোভের খবর এসেছে শিবপুরা রোডে। বিক্ষোভকারীদের একটাই দাবি, রাজ্য সরকারকে কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

জানা গিয়েছে, গত শুক্রবার কাশ্মীরি পণ্ডিতদের বিক্ষোভে পুলিশ লাঠি চার্জ করে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিয়ো। এই লাঠিচার্জের ব্যাপারে জম্মু-কাশ্মীর পুলিশের তরফ থেকে বলা হয়েছে, নির্ভরযোগ্য সূত্রে তাদের কাছে খবর ছিল, বিক্ষোভে হামলা চালাতে পারে জঙ্গিরা। সে কারণে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয়।

এদিকে, পুলিশ শনিবার দুই পাক জঙ্গিকে গুলি করে খতম করে। পুলিশের দাবি, নিহত দুই জঙ্গি ভাটকে হত্যা করেছে।

আরও পড়ুন অফিসে ঢুকে জঙ্গিদের নির্বিবাদে গুলি, হত কাশ্মীরি পণ্ডিত

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ