‘কেন্দ্রীয় সংস্থা দিয়ে তুঘলকি চালাচ্ছে’, কেন্দ্রকে তোপ মমতার

‘বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি। কেন্দ্রীয় সরকারি এজেন্সি কাজে লাগাচ্ছে তারা। কিন্তু এভাবে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না।’ আক্রমণ মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসসি কাণ্ড থেকে গরু পাচার কাণ্ড, কয়লা পাচার কাণ্ড। এসব কিছু নিয়েই বৃহস্পতিবার ঝাড়গ্রাম(Jhargram) স্টেডিয়ামে আয়োজিত দলের কর্মীসভা থেকে কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকারকে(Modi Government) আক্রমণ শানলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর অভিমত, রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে পেরে উঠছে না বিজেপি(BJP)। একের পর এক ভোটে বাংলার বুকে হেরেই চলেছে গেরুয়া ব্রিগেড। আর তাই বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে ভয় দেখাচ্ছে। যদিও সে সব করে যে তৃণমূলকে(TMC) আটকানো যাবে না সেটা পরিষ্কার জানিয়ে দেন তৃণমূলনেত্রী। এসএসসি মামলায় ইতিমধ্যেই সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গরুপাচার কাণ্ডে নিজাম প্যালেসে স্বেচ্ছায় সিবিআইয়ের কাছে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডল। এই দুই ঘটনার নাম না করেই এদিন মুখ্যমন্ত্রী আক্রমণ শানেন বিজেপিকে, আক্রমণ করেন কেন্দ্রের মোদি সরকারকে। 

এদিন বিজেপিকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘হেরে গিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি। আর বদনাম করার হাতিয়ার হিসাবে কেন্দ্রীয় সরকারি এজেন্সি কাজে লাগাচ্ছে তারা। কিন্তু এভাবে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না। বিজেপি বাংলার ক্ষতি করা ছাড়া আর কোনও কাজ করেননি। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বাংলাকে জব্দ করা যাবে না। কোনও ভয়ের কাছে মাথানত করবেন না। বিজেপি আজ তুঘলকি রাজত্ব চালাচ্ছে দেশে। কয়েকটা কেন্দ্রীয় সরকারি এজেন্সি দিয়ে তুঘলকি কাণ্ড চালাচ্ছে। কারও আজকে বেঁচে থাকার অধিকার নেই। স্বাধীনতার অধিকার নেই। নাগরিক অধিকার নেই। সব অধিকার খর্ব করে দিয়েছে। যত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেখানে বিজেপির লোক ছাড়া আর কাউকে খুঁজে পাবেন না। কিন্তু গায়ের জোরে জুলুম করে বিজেপি যদি মনে করে তৃণমূলকে স্তব্দ করবে, তবে সে গুড়ে বালি। কারণ, তৃণমূল জব্দ করে, স্তব্ধ হয় না। এখানে হেরে গিয়ে ভয় পাচ্ছে। ২০২৪ এ লোকসভা জিততে হবে না? তাই এখন থেকে মিথ্যে কথা বলছে। কেন্দ্রীয় সংস্থা দিয়ে মিথ্যা বদনাম দিচ্ছে। শুধু বাংলায় নয়, কেন্দ্র গোটা দেশে তুঘলকি চালাচ্ছে। আগে তোমাদের রাজ্যগুলি দেখ। সেখানে তো ভয়ে কেউ থানায় অভিযোগ জানাতেই পারে না।’

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ