দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধতে চলেছেন ‘Baby Doll’ খ্যাত গায়িকা কণিকা কাপুর

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক বিয়ের সানাই বলিউডে। রণবীর-আলিয়ার বিয়ের এখনও রেশ কাটেনি।তার মধ্যেই ফের খুশির খবর বলিউড মহলে। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন, বলিউডের হট গায়িকা কণিকা কাপুর (Kanika Kapoor)। ‘বেবি ডল’ খ্যাত এই গায়িকার এনআরআই বাগদত্তা গৌতমের হাথির্মানির (Goutam Hathiramani) সঙ্গে আজ অর্থাৎ শুক্রবার, ২০ মে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধতে চলেছেন৷ আপাততঃ তিনি ম্যারেজ ডেস্টিনেশন হিসেবে বেছেছেন লন্ডন, সেখানে ইতিমধ্যেই কণিকা-গৌতমের ব প্রায়-বিবাহ সব অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত সবটাই শুরু হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

বিয়ের আগের মুহূর্তের একাধিক ছবির ঝলক গায়িকা নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে শেয়ার করেছেন তাঁর অনুরাগীদের জন্যে।সঙ্গে লিখেছেন, “জি (লাভ ইমোজি) আমি তোমাকে খুব ভালবাসি!” ছবিতে, হবু নববধূকে একটি সি-গ্রীন বর্ণের লেহেঙ্গা চোলিতে দেখা গিয়েছে। তাঁর হবু জীবনসঙ্গীকে একটি শেরওয়ানিতে দেখা গিয়েছে। গায়িকা জীবনসঙ্গীর সঙ্গে একাধিক ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি করেছেন।এমনকী প্রকাশ্যে ‘লিপ-লক’ করতেও দেখা গিয়েছে কণিকা-গৌতমকে। একসঙ্গে নাচতেও দেখা গিয়েছে তাঁদেরকে। কয়েক বছর ধরেই গৌতমের সঙ্গে প্রেমে আবদ্ধ গায়িকা কণিকা কাপুর।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

গৌতম একজন লন্ডননিবাসী ব্যবসায়ী। কণিকার এটি দ্বিতীয়ত বিয়ে, এর আগে তিনি রাজ চন্দক নামে একজন এনআরআইকে বিয়ে করেছিলেন। বর্তমানে তাঁদের তিন সন্তান – আয়না, সামারা এবং যুবরাজ। কণিকার মেহেন্দি এবং হলদি অনুষ্ঠানের একাধিক ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সেখানেই একটি ছবিতে দুজনকে একে অপরকে চুমু খেতে দেখা গিয়েছে। এছাড়া কণিকাকে গৌতম এবং তাঁর পরিবারের সঙ্গে প্রাণ খুলে নাচতে দেখা গিয়েছে। আর একটি ছবিতে, গৌতমকে লাল গোলাপ নিয়ে কণিকাকে প্রস্তাব দিতে দেখা যাচ্ছে।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত