বাতিল হল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিদেশ সফর

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা সচিব মণিশ জৈনের বিদেশ সফর বাতিল হল। শনিবার লণ্ডনে যাওয়ার কথা ছিল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা সচিব মণীশ জৈনের বিদেশ সফর বাতিল হল। শনিবার লণ্ডনে যাওয়ার কথা ছিল রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তাঁর সঙ্গে সফরে যাওয়ার কথা ছিল রাজ্যের শিক্ষা দফতরের সচিব মণীশ জৈনেরও। লণ্ডনে একটি শিক্ষা সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল তাঁদের।

সূত্র মারফত জানা গিয়েছে, লণ্ডনে ব্রিটিশ সরকারের উদ্যোগে শিক্ষা সংক্রান্ত একটি সম্মেলন আয়োজিত হতে চলেছে। সেই সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তাঁর সঙ্গে ওই সম্মেলনে যোগ দিতে যাওয়ার কথা ছিল রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনের। আগামী ২৩ এবং ২৪ মে লণ্ডনে ওই সম্মেলন আয়োজিত হচ্ছে। সেখানে শিক্ষা খাতে বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা ছিল। সেই সভায় যোগদানের উদ্দেশে প্রস্তুতিও ছিল শিক্ষা দফতরে। কিন্তু শেষ মুহূর্তে এসে সেই সফর বাতিল করলেন শিক্ষামন্ত্রী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সম্প্রতি এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা দফতরের অস্বস্তির জেরে এই সফর বাতিল করা হয়েছে। এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে ইতিমধ্যে সিবিআইয়ের জিজ্ঞসাবাদের মুখোমুখি হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পর পর তিন দিন সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে রাজ্যের শিক্ষা দফতরের বর্তমান প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে।

গত এপ্রিল মাসে রাজ্য সরকারের আয়োজনে কলকাতায় অনুষ্ঠিত হয়েছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। সেই সম্মেলনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, সরকার শিক্ষা ক্ষেত্রেও আরও বিনিয়োগ প্রত্যাশা করে। ওই সম্মেলন থেকে ব্রাত্য বসু দাবি করেন, স্কুলে ১৫ হাজার কোটি এবং উচ্চশিক্ষায় ১০ হাজার কোটি টাকা ইতিমধ্যেই বিনিয়োগ করা হয়েছে। রাজ্যের শিক্ষা ক্ষেত্রে আরও বিনিয়োগ করার আবেদন জানান ব্রাত্য। এর পর মে মাসে তাঁর লণ্ডনে ব্রিটিশ সরকার আয়োজিত ওই সম্মেলনে যাওয়ার কথা ছিল।

মৌড়িগ্রাম স্টেশনে কুপিয়ে খুন, ধাওয়া করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল যাত্রীরা

তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে লুটপাটের অভিযোগ, ৪ নেতাকে শোকজ বিজেপির

ময়নাতদন্তের পর বদলে গেল মৃতদেহ, ব্যাপক চাঞ্চল্য অসম মেডিকেল কলেজে

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দের সঙ্গে জড়াল বাংলাদেশের নাম, কীভাবে?

রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হাড়োয়া, আক্রান্ত ৫ বিজেপি কর্মী

সঞ্চিতার অকাল মৃত্যু, মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

টাকার অভাবে আমেরিকায় মাকে নিয়ে যেতে পারেননি, কাঁদলেন কেপ ভার্দের‌ গোলরক্ষক

তারকেশ্বরে আসছেন মোদি, যোগ দিবসের অনুষ্ঠান-সহ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি