‘ইন্ডাস্ট্রি’কে শুভেচ্ছা জানালেন শাহেনশা

'আয় খুকু আয়' ছবির জন্য মুম্বই থেকে শুভেচ্ছা পেলেন 'ইন্ডাস্ট্রি'। আর সেই শুভেচ্ছা তাঁকে জানালেন স্বয়ং অমিতাভ বচ্চন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার সকালেই দেখা গিয়েছিল নির্মল আর তার মেয়ে বুড়িকে উত্তর কলকাতার রাজপথে ঘুরে বেড়াতে আর তাদের দেখে ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ। কারন তাঁরা যে আর কেউ নন স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়। ‘আয় খুকু আয়’ ছবির প্রচারে বেরিয়েছিলেন তাঁরা দুজনে। এবার এই ছবির জন্য মুম্বই থেকে শুভেচ্ছা পেলেন ‘ইন্ডাস্ট্রি’। আর সেই শুভেচ্ছা তাঁকে জানালেন স্বয়ং অমিতাভ বচ্চন।

ছবির ট্রেলার শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন ‘অল দ্য বেস্ট বুম্বা’। এর আগেও বাংলার বহু অভিনেতা-অভিনেত্রীকে প্রকাশ্যে প্রশংসা করেছেন বিগ বি। আর তার এমন শুভেচ্ছায় শুধুই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ই নয় সমগ্র বাংলা চলচ্চিত্র জগৎ সম্মানিত হয়েছে তা বলাই বাহুল্য। 

জিতের প্রযোজনায়, শৌভিক কুন্ডুর পরিচালনায় বাবা-মেয়ের এমন সম্পর্ককে তুলে ধরা কি চাট্টিখানি কথা? সঙ্গে মেকআপ এই ছবির একটা গুরুত্বপূর্ণ বিষয়। একমাথা টাক, জরাজীর্ণ এক বাবার জীবনযুদ্ধে মেয়েকে নিয়ে তিকে থাকার লড়াই এই ছবির মূল রসদ। আর তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক প্রথম দিন থেকেই। যেদিন এই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। সাদামাটা জীবনে অভ্যস্ত এই দুজনের দিনযাপনের গল্প বলবে ‘আয় খুকু আয়’। ছবি মুক্তি পাবে আগামী ১৩ জুন। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের