চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘পুষ্পা’ এবার ইস্মার্ট জোড়ির মঞ্চে

নিজস্ব প্রতিনিধিঃ স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’এর মঞ্চে একের পর এক চমক দেখছি আমরা সকলে। দর্শকদের জন্য নিত্যনতুন মজার মজার বিষয় নিয়ে নতুন পর্বে দর্শকের মন জয় করছেন সেলেব জুটিরা। কখনও সঙ্গীকে খুঁজতে ব্যাস্ত তাঁরা, কখনও আবার সন্তানকে নিয়ে কথা বলতে গিয়ে চোখের জলে ভেসেছেন। কখনও আবার মুখোমুখি হয়েছেন দর্শকের কটূ মন্তব্যের। বরাবরের মত ধারাবাহিকতা বজায় রেখে এবারও অন্যভাবে নিজেকে তুলে ধরতে চলেছেন ইস্মার্ট জোড়ির মঞ্চে তারকা জুটিরা। কেউ সাজলেন মুন্না ভাই তো কেউ আবার সাজলেন পুষ্পা। আর তাতেই জমে উঠবে এই সপ্তাহের পর্ব।

স্ত্রী পৃথার সঙ্গে ‘পুষ্পা’ সেজে মঞ্চ মাতালেন ‘শ্রীময়ী’ খ্যাত অনিন্দ্য দা অর্থাৎ অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। উল্লেখযোগ্য তাঁর মেকআপ। দক্ষিণী ছবি ‘পুষ্পা’তে অল্লু অর্জুনের মত অবিকল মেকআপে সেজেছেন অভিনেতা। সঙ্গে সুনিপুণভাবে আত্মস্থ করেছেন এই ছবিতে অল্লুর সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ। সঙ্গে অভিনেতার স্ত্রী পৃথার কথাও না বললে নয়। অভিনেতা স্বামীর সঙ্গে তাল মিলিয়ে তিনিও নেচেছেন মঞ্চে। তাঁদের এই সুদক্ষ অভিনয় দেখে মুগ্ধ মঞ্চে উপস্থিত অন্যন্য তারকা জুটিরা। আর সেই পর্বই দেখানো হবে এই সপ্তাহের শেষে ইস্মার্ট জোড়ির মঞ্চে। তার আগে দেখে নিন আগামী ওই পর্বের প্রোমোর ঝলক। দেখে নিন কেমন পারফর্ম করেছেন এই তারকা দম্পতি। 

 

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ