আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডায়মন্ড হারবারে বাড়িতে বিস্ফোরণের জেরে মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি: বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক ব্যক্তির। দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের রাজার তালুক এলাকায় একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। মৃত ব্যক্তি ওই বাড়ির মালিক বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ডায়মন্ড হারবারের রাজার তালুক এলাকায় ধনঞ্জয় কর্মকারের বাড়িতে বিস্ফোরণ ঘটে। ৭ নম্বর ওয়ার্ডের ওই বাড়ির আশেপাশের এলাকার মানুষজন বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়দের দাবি, বাজি তৈরি করার সময় বিস্ফোরণ ঘটে। সামনে পুজো উপলক্ষে বাজি তৈরি করা হচ্ছিল। আর সেই সময় ঘটে এই বিস্ফোরণ।  শনিবার এই বিস্ফোরণের অভিঘাতে মৃত্যু হয়েছে ধনঞ্জয় কর্মকারের। বিস্ফোরণের পর বাড়িতে আগুন লেগে যায়। এর পর এলাকার মানুষজন তড়িঘড়ি দমকলে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ঘটনার খবর পৌঁছয় ডায়মন্ড হারবার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডায়মন্ড হারবার থানার পুলিশ। তদন্তকারী আধিকারিকরা ওই বাড়িতে পৌঁছে বাড়ির মূল গেট সিল করে দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি করা হচ্ছিল। বাজি তৈরি করার সময় বিস্ফোরণ হয়। ঘটনার সময় বাড়িতে ধনঞ্জয় কর্মকার একাই ছিলেন। জানা গিয়েছে বাজি তৈরির কাঁচামাল বারুদ নিয়ে গ্রাইন্ডার মেশিনে ভরে কাজ করছিলেন।  সেই সময় অতিরিক্ত তাপের সৃষ্টি হয় এবং বিস্ফোরণ ঘটে। তীব্র শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাচ্ছেন মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

পথ দুর্ঘটনায় দাদু-নাতির মর্মান্তিক পরিণতি, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার রামপুরহাটে

স্ট্রংরুমে ‘কারচুপি’-র অভিযোগ, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কুণাল-শশীর

চন্দ্রকোনায় বজ্রপাতে প্রাণ হারাল দুই ভাই, আহত অন্তত চারজন

আদিবাসীদের সেঁন্দরা উৎসবকে কেন্দ্র করে কড়া নজরদারি বন দফতরের

ভোটগণনা কেন্দ্রের সংখ্যা আরও কমাল নির্বাচন কমিশন, কোন জেলায় কত? পডুন বিস্তারিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ