মাত্র ৫ দিনের জন্যে বিদেশে যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী জ্যাকলিন

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) এখন প্রায় সংবাদের শিরোনাম হচ্ছেন। কারণ তিনি এখনও কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকা আর্থিক জালিয়াতি মামলায় জড়িয়ে রয়েছেন। যিনি কিনা নায়িকার ঘনিষ্ঠসঙ্গী। গত ২ বছর ধরে সেই বিতর্কে জড়িয়ে রয়েছেন অভিনেত্রী। এমনকী সুকেশের গ্রেফতারের পর থেকেই একাধিকবার ইডির অফিসে হাজিরা দিতে হয়েছিল জ্যাকলিনকে। তবে এখনও সেই মামলায় ক্লিনচিট মেলেনি তাঁর। তাই ভারতের বাইরে পা রাখার অনুমতি নেই জ্যাকলিনের।

কয়েকদিন আগেই ১৫ দিনের জন্যে দেশ ছাড়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। কারণ আইফা অ্যাওয়ার্ডের জন্যে তাঁকে আবু ঢাবি যেতে হবে, সেই কারণেই দেশের বাইরে পা রাখার আবেদন করেছিলেন অভিনেত্রী। আদালত অভিনেত্রীর এই আবেদনে সাড়া না দেওয়ায়, অভিনেত্রী নিজে থেকেই কয়েকদিন আগে এই আবেদন আদালত থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। তবে অপেক্ষার অবসান, আপাততঃ বিদেশ ভ্রমণে অনুমতি পেলেন, অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। শনিবার দিল্লির একটি আদালত, বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছে অভিনেত্রীকে। ইডি জ্যাকলিনের বিরুদ্ধে একটি লুকআউট সার্কুলার (এলওসি) জারি করেছিল, যেখানেই স্পষ্ট ব্যাখ্যা ছিল যে, তদন্ত চলাকালীন তিনি বিদেশ ভ্রমণ করতে পারবেন না। তবে “তথ্য এবং পরিস্থিতি বিবেচনা করে, আপাততঃ জ্যাকলিনকে বিদেশে যাওয়ার অনুমতি দিলে আদালত৷ অভিনেত্রীকে ৩১ মে থেকে আগামী ৬ জুন পর্যন্ত আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, এই নির্দিষ্ট সময়ের জন্য আবেদনকারীর বিরুদ্ধে এলওসি স্থগিত থাকবে।

তবে, জ্যাকলিনকে দেশে ফেরার গ্যারান্টি হিসাবে ৫০ লাখ টাকা জমা দিতে বলা হয়েছে এবং তাঁর ভ্রমণের টিকিটও জমা দেওয়ার কথা বলা হয়েছে, সঙ্গে থাকার জায়গা এবং যে ফোন নম্বরে তাঁর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, সেই যোগাযোগ নম্বর দেওয়ার কথা বলা হয়েছে অভিনেত্রীকে। এবং এও বলা হয়েছে যে, তিনি দেশে ফিরে আসার পরে, তদন্তকারী সংস্থা আবার তাঁর বিরুদ্ধে এলওসি জারি করবে। এদিকে, জ্যাকলিনের পরবর্তী ছবি, রহস্য থ্রিলার, বিক্রান্ত রোনাতে। অনুপ ভান্ডারী পরিচালিত এই ছবিতে জ্যাকলিন ছাড়াও অভিনয় করেছেন কিচ্ছা সুদীপ, নিরুপ ভান্ডারী এবং নীথা অশোক। এই সিনেমাটি ছয়টি ভাষায় মুক্তি পাবে– কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি এবং ইংরেজি।যা ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়া জ্যাকলিনকে রণবীর সিংয়ের সঙ্গে সার্কাসেও দেখা যাবে। রোহিত শেঠী পরিচালিত, সার্কাস এই বছরের বড়দিনের দিন মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি শেক্সপিয়রের নাটক দ্য কমেডি অফ এররস-এর একটি রূপান্তর বলে জানা গিয়েছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের