‘নিজের জীবনের খারাপ-ভাল আমি বুঝব’- সোশ্যাল মিডিয়া প্রসঙ্গে স্বস্তিকা মুখোপাধ্যায়

আমার জীবনের সিদ্ধান্ত আমিই নেব। আমরা কীভাবে সাজব, কাকে ফলো করব এবং কীভাবে নিজেকে বাইরের জগতে প্রেজেন্ট করব তা একান্তই আমাদের নিজস্ব চিন্তাভাবনা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রতিদিন নানা কারণে সমাজের বিভিন্ন স্তরের মহিলাদের নানারকম কুকথা ও ট্রোলের শিকার হতে হয়। বাদ যান না তারকারাও। সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁদের জীবনযাপন ও সাজপোশাক নানা সময় বিতর্ক তৈরি করেছে। এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বলে রাখা ভালো নানা সময় জীবনের নানা  সিদ্ধান্ত কিংবা নিজের বিভিন্নরকম ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর নানা কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে মেনস্ট্রুয়াল এডুকেশন, মানসিক স্বাস্থ্য সংক্রান্ত এক আলোচনা সংক্রান্ত অনুষ্ঠানে এসে মুখ খুললেন বাঙালি দর্শকদের ক্রাশ স্বস্তিকা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন পুষ্পক সেন, ইন্দ্রনীল মুখোপাধ্যায়, অন্বেষা চক্রবর্তী ও মেঘদূত রায়চৌধুরী প্রমুখ। 

এক বিশেষ অনুষ্ঠানে এদিন স্বস্তিকা জানান সোশ্যাল মিডিয়ায় তিনি যখন নতুন জার্নি শুরু করেছিলেন তখন নিজের ছবিতে এমন মন্তব্য দেখে যারপরনাই মনখারাপ হত তাঁর। তিনি এটা ভেবেই অবাক হতেন যে কী করে কোনও কারণ ছাড়াই একজন মহিলাকে কেউ এভাবে আক্রমণ করতে পারে। 

এমন অভিজ্ঞতা ভাগ করে অভিনেত্রী বলেছেন, এমন চলতে চলতে একটা সময় পর আমার মনে হয় আমার জীবনের সিদ্ধান্ত আমিই নেব। আমরা কীভাবে সাজব, কাকে ফলো করব এবং কীভাবে নিজেকে বাইরের জগতে প্রেজেন্ট করব তা একান্তই আমাদের নিজস্ব চিন্তাভাবনা। আমাদের অর্থাৎ তারকাদের জীবনে সোশ্যাল মিডিয়ার প্রভাবটা অনেক বেশি আর তাই আমাদের নিয়ে নানা মন্তব্য আসতেই থাকে কিন্তু আমি এখন সত্যি কথা বলতে সেগুলি স্ক্রোল করে দেখিও না। 

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক

‘একমাত্র তুমি আমার উপর বিশ্বাস রেখেছিলে’, প্রখ্যাত গায়িকা জানকির মৃত্যুতে শোকস্তব্ধ তৃষা

বাবা-মা নয়, ২৮ কোটির সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন ১৯ বছরের তরুণ

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

‘আবারও কষ্ট করতে হয়েছে’, সেমিফাইনালে উঠেও কেন এমন পোস্ট করলেন মেসি?

মেয়ের উপর নৃশংস অত্যাচার, সহ্য করতে না পেরে কাটারি দিয়ে জামাইকে কোপাল শ্বশুর

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ব্যবসায়ীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের তৎপরতায় উদ্ধার

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

বাইকটি দেখে থমকে যান পথচারীরা, তারপর সামনে যা মিলল…

ইরান-আমেরিকার যুদ্ধের আবহে ঘনিষ্ঠ সহযোগীকে হারালেন ট্রাম্প

ফর্ম ৬-এ নতুন নিয়ম! বাবা-মায়ের এসআইআর তথ্য না দিলে কি ভোটার তালিকায় নাম উঠবে না?