চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একটা সূত্র, আর তাতেই উদ্ধার কোটি টাকার বিরল লালচন্দন কাঠ

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ:  সামান্য একটি সূত্র। আর সেই সূত্র ধরেই কেন্দ্রীয় রাজস্ব দফতরের কর্তারা তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করল লালচন্দন কাঠ। মূল্য ১১.৭০ কোটি টাকা। রাজস্ব দফতরের তরফ থেকে বিবৃতি জারি করে এই তল্লাশি অভিযানের খবর দিতে গিয়ে বলা হয়েছে, লালচন্দন কাঠ (Red Sandalwood) শারজাহতে রফতানির কথা ছিল।

ডাইরেক্টরেট অব রেভেন্যু ইন্টেলিজ্যান্সের (Directorate of Revenue Intelligence)তরফ থেকে লালচন্দনকাঠ উদ্ধারের খবর দিতে গিয়ে বলা হয়েছে, নির্ভরযোগ্য সূত্রে তাদের কাছে খবর আসে, আইসিডি সবরমতিতে একটি কন্টেনারে কোটি টাকার লালচন্দনকাঠ (Red Sandalwood) রয়েছে। ওই চন্দনকাঠন শারজাহতে রফতানি করা হবে। সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজস্ব দফতর তল্লাশি অভিযান চালায়। উদ্ধার করে ওই বিশাল পরিমাণে লাল চন্দনকাঠ। পরীক্ষা করে দেখা গিয়েছে ওই লালচন্দনকাঠ ((Red Sandalwood) অত্যন্ত বিরল। কারা এই পাচারের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। বন্দরের কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডাইরেক্টরেট অব রেভেন্যু ইন্টেলিজ্যান্সের ((Directorate of Revenue Intelligence)তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়্ছে, ’নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ডিপার্টমেন্ট অব রেভেন্যু ইন্টেলিজ্যান্সের কয়েকজন আধিকারিক আইসিডি সবরমতিতে তল্লাশি চালায়। তল্লাশিতে উদ্ধার হয়েছে বিশাল পরিমাণে লাল চন্দন কাঠ। বাজার মূল্য ১১.৭০ কোটি টাকা। লালচন্দন কাঠ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। কারা এই পাচারের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। লালচন্দন কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। ’

আরও পড়ুন খদ্দের নেই, BPCL–এর শেয়ার বিক্রির সিদ্ধান্ত থেকে পিছু হঠল কেন্দ্র

Published by:

Share Link:

More Releted News:

আসছে Motorola প্রিমিয়াম স্মার্টফোন, কী কী রয়েছে এই ফোনে?

জলের দরে বড় ডিসপ্লের স্মার্ট টিভি কেনার সুযোগ, ধামাকা অফার দিচ্ছে Flipkart

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

হিজাবে অনুমতি, বিন্দি তিলকে বাধা! বিতর্কে পড়ে কী জানালেন লেন্সকার্ট প্রতিষ্ঠাতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ