রাজা চলে গেলেন, যা পড়ে রইল তা শুধুই গানের সাম্রাজ্য, নজরুল মঞ্চের অনুষ্ঠানের গানের তালিকা কে কে-এর

ফাঁকা নজরুল মঞ্চের উপর আজও পড়ে রয়েছিল গানের তালিকা,। এসবের মাঝেই নিঃশব্দে কলকাতার বুকে 'আলভিদা' বলে চলে গেলেন কে কে। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজত্ব পড়ে রইল, রাজা চলে গেলেন। থেমে গেল সুর ঝংকার। মঙ্গলবার নজরুল মঞ্চে কনসার্ট শেষে হোটেলে ফিরে সংজ্ঞাহীন হয়ে অসুস্থ অবস্থায় কলকাতার CMRI হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কে কে। তারপরই সবটা শেষ। যে কন্ঠ কিছুক্ষণ আগেও এই তিলোত্তমাকে চাঙ্গা করে তুলেছিল সেই কন্ঠই যেন অচিরে থেমে গেল। শুধু যা পড়ে রইল তা হল তাঁর কাজ, তাঁর সৃষ্টি। কারণ একজন শিল্পীর শিল্পই সব। তাঁর মৃত্যুর পরেও তাঁকে মানুষ মনে রাখবেন তাঁর কাজের জন্য।

কিন্তু সব শেষ হয়েও যে হয় না। গতকালের অনুষ্ঠান শেষ হলেও তার রেশ রয়েই গিয়েছে। যেন ‘মুকুটটা তো পড়েই  আছে রাজাই শুধু নেই। ফাঁকা নজরুল মঞ্চের উপর আজও পড়ে রয়েছিল গানের তালিকা। অনুষ্ঠানে কোন কোন গান গাইবেন শিল্পী কে কে তা ঠিক করে নিয়ে যে তালিকা তৈরি করেছিলেন সেই তালিকাতে রয়েছে সেই ২০টি গান। আর সেসবের মাঝেই নিঃশব্দে ‘আলভিদা’ বলে চলে গেলেন কে কে। 

এক্ষেত্রে শিল্পীমহল থেকে আমজনতার অধিকাংশই দায়ী করেছেন হল কতৃপক্ষ ও শো অর্গানাইজারদের দিকে। একজন শিল্পীকে এভাবে কলকাতায় ডেকে এনে এভাবে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিল কলকাতা যে আগামীতে কেউ এখানে এসে শো করতে চাইবেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন একানশ। রক গায়ক রূপম ইসলাম তাঁর অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন  নজ্রুল মঞ্চে তাঁরও অনুষ্ঠান করার অভিজ্ঞতা খুবই খারাপ। হল কতৃপক্ষের চূড়ান্ত গাফিলতি দেখা যায় একতা সময়ের পর। টেলি অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী এদিন তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ”রূপঙ্কর বাগচীর জন্য আমরা kk কে হারাইনি কিন্তু!!! আমি একজন মানুষ হয়ে একজন artist হয়ে অবশ্যই বাগচী বাবুর মন্তব্য এবং মানসিকতা সমর্থন করছিনা, উনি যা বলেছেন তার উত্তর সময় দেবে, বা দিয়ে দিয়েছে!!কিন্তু kk কে যে জন্য হারালাম সেটা point out করা গেছে তো!! সেটার তদন্ত হোক!!”

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত