দুপুর ১টায় মুম্বইয়ে শেষকৃত্য কে কে-এর

শেষ শ্রদ্ধা জানাতে পারবেন এদিন সকাল ১০.৩০ থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত। মুম্বইয়ের ভারাসোভা শ্মশানে দুপুর ১টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে-এর শেষকৃত্য সম্পন্ন হবে বৃহস্পতিবার মুম্বইয়ে। কে কে  এর অনুগামীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন এদিন সকাল ১০.৩০ থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত। মুম্বইয়ের ভারাসোভা শ্মশানে দুপুর ১টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। 

মঙ্গলবার নজরুল মঞ্চে কলেজ ফেস্টের অনুষ্ঠান সেরে ধর্মতলার গ্র্যান্ড হোটেলে ফিরে অসুস্থ বোধ করেন শিল্পী। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার CMRI ঠেকে SSKM এ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য তাঁর দেহ। ময়নাতদন্তের রিপোর্টে হার্ট অ্যাটাকের ফলেই মৃত্যু হয়েছে বলে উল্লেখ রয়েছে।

এরপর কলকাতার রবীন্দ্রসদনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ও তাঁর তদারকিতে শিল্পীকে গান স্যালুট দিয়ে শেষ বিদায় জানায় কলকাতা।

এদিন মুম্বইয়ে তাঁর বাড়িতে তাঁকে শেষবারের মত দেখতে এসেছেন বহু বিশিষ্ট জন। ইতিমধ্যেই শিল্পীর বাড়িতে যান বিশিষ্ট সঙ্গীতশিল্পী হরিহরণ। যাকে গুরু বলেই মেনে এসেছেন কৃষ্ণকুমার কুন্নাথ। শিল্পীকে শেষবারের মত দেখে বেরোনোর সময় তিনি বলেন ”এটা একটা বিশাল ক্ষতি। ব্যাক্তিগত ক্ষতিও বটে। ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল। ওঁর যেন স্বর্গলাভ হয়’ শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের বিদ্বজনেরা। পৌঁছেছেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য, জাভেদ আলি, সেলিম মার্চেন্ট, গায়িকা শিল্পা রাও, অরবিন্দ সিংহ প্রমুখ।   

টুইট করে এদিন কে কে-কে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিশাল ভরদ্বাজ। টুইটে এদিন লিখেছেন, ”আমার ছোট ভাই, আমরা একসঙ্গে দিল্লি থেকে এসেছিলাম। আমাদের প্রথম ব্রেক, প্রথম কাজ, প্রথম সাফল্য সবটাই তো মাচিস ছবিতে একসঙ্গে।”

টুইট করেছেন কপিল শর্মা। বেশ কিছুদিন আগে তাঁর রিয়ালিটি শোয়ে অতিথি ছিলেন কে কে। আর সেই স্মৃতিচারণা করেছেন তিনি। লিখেছেন, ”ওটাই যে আমাদের শেষ সাক্ষাৎ আমি কখনও ভাবিনি।”

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

লেন্সবন্দী হওয়ার হাত থেকে বাঁচতে পইপই করে পালালেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

ফেসবুকের প্রেম পেল পূর্ণতা, চার হাত এক হল নদিয়ার বিশেষ চাহিদা সম্পন্ন যুগলের

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের