বিজেপির ‘থাবা’ থেকে বাঁচাতে এবার হরিয়ানার বিধায়কদের ছত্তিশগড়ে সরাল কংগ্রেস

আগামী ১০ জুন রাজ্যসভার ৫৭টি শূন্য আসনে ভোট নেওয়া হচ্ছে। তার মধ্যে হরিয়ানার দুই আসনও রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডিগড়: রাজ্যসভার ভোটে (Rajyasabha Election) যাতে বিজেপি (BJP) ঘর ভাঙাতে না পারে তার জন্য হরিয়ানার দলীয় বিধায়কদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস (Congress) নেতৃত্ব। বৃহস্পতিবার বিকালেই দলের সাংসদ দীপেন্দ্র সিং হুডার (MP Dipendra Singh Hooda) বাসভবনে দলের সব বিধায়কদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। বিধায়করা জড়ো হওয়ার পরেই তাঁদের ছত্তিশগড়ের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। 

আগামী ১০ জুন রাজ্যসভার ৫৭টি শূন্য আসনে ভোট নেওয়া হচ্ছে। তার মধ্যে হরিয়ানার দুই আসনও রয়েছে। সংখ্যার নিরিখে দুই জেতার জন্য ৩১ জন বিধায়কের সমর্থনের প্রয়োজন। বর্তমানে কংগ্রেসের ৩১ জন বিধায়কই রয়েছে। কিন্তু আচমকাই বিশিষ্ট মিডিয়া ব্যারন তথা বিজেপি ঘনিষ্ঠ কার্তিকেয় শর্মা (Kartiyeka Sharma) নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় কংগ্রেস শিবিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কেননা ইতিমধ্যেই নির্দল প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করেছেন উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালার (Dusyant Chauthala) জননায়ক জনতা পার্টি (JJP)। বিজেপির হাতে যে বাড়তি ভোট (অর্থা‍ৎ ১০টি ভোট) রয়েছে, তাও নির্দল প্রার্থীকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া কংগ্রেসের অভ্যন্তরেও দলীয় প্রার্থী অজয় মাকেনকে (Ajay Maken) নিয়ে ক্ষোভ রয়েছে। বিশেষ করে কুলদীপ বিষ্ণোই (Kuldeep Bisnoi) ও কুলদীপ শর্মারা (Kuldip Sharma) দলের শীর্ষ নেতৃত্বের উপরে খুব একটা খুশি নয়। ফলে তাঁদের অনুগামীরাও দলীয় প্রার্থীকে ভোট দেবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। ফলে রাজ্যসভা ভোটে কংগ্রেসের অফিসিয়াল প্রার্থীর জয় খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

দলীয় বিধায়করা যাতে ক্রস ভোটিং না করতে পারেন, তার জন্য কোনও ঝুঁকি না নিয়ে তাঁদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য কংগ্রেস নেতৃত্ব। কিন্তু বিধায়কদের সরিয়েও শেষ রক্ষা হবে কিনা, তা নিয়ে দলের সিনিয়র নেতারা যথেষ্টই সন্দিহান।

ওমানে গাড়ির ভিতরে চার বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

তিলজলা অগ্নিকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড দমকলের আধিকারিক

মাথায় হেলমেট না থাকায় তিনদিনে ৩ হাজার চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পুলিশের

দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

৪৯৬ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুরের আদৃত পাল

রূপশ্রী প্রকল্পের টাকা কবে মিলবে? বৈশাখ মাসে বিয়ের লগ্নে চিন্তায় পাত্রীদের পরিবারগুলি

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি , চলন্ত বাসে গণধর্ষণ তরুণীকে

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল প্রয়াত

8000 mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে iQOO 15T, কবে আসছে বাজারে?

বরফে ঢাকা আর্কটিকের আইসল্যান্ড দ্বীপেও পৌঁছৈ গেল মশা