মিলল না স্বস্তি, ২০ তারিখ পর্যন্ত জেলেই থাকছেন আরিয়ান

জামিন নিয়ে কোনও সিদ্ধান্ত না হওয়ায় শাহরুখ পুত্রকে আর্থার রোডের জেলে নিয়ে যাওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মিলল না স্বস্তি। আগামী ২০ তারিখ পর্যন্ত জেলেই থাকতে হবে শাহরুখ পুত্র আরিয়ান খানকে। গত বুধবার থেকেই সওয়াল জবাবের পর আজ বৃহস্পতিবার মুম্বই দায়রা আদালতের বিচারক জামিনের আর্জির নির্দেশ সংরক্ষিত রেখেছেন। আগামী ২০ তারিখ ফের এই মামলার শুনানি। ততদিন আর্থার রোডের জেলেই কাটবে আরিয়ানের সময়। আগামিকাল দশেরা উপলক্ষে আদালত ছুটি। তাই আর আরিয়ানের জামিনের আর্জির মামলা দীর্ঘায়িত করল না আদালত।

গত বুধবার থেকেই প্রমোদতরীর মাদক মামলায় আরিয়ানের জামিনের আর্জি বারবার নানা কারণ দেখিয়ে খারিজ করার দাবি জানায় এনসিবির আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটার জেনারেল। তিনি দাবি করেন, প্রমোদতরীর সেই পার্টিতে আরিয়ান মাদক চেয়ে পাঠিয়েছিলেন। আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গেও শাহরুখ-পুত্রের যোগাযোগ ছিল বলে মনে করছেন তিনি। সেই বিষয়ে আরও গভীরে গিয়ে তদন্ত করার জন্য আরিয়ানকে হেফাজতে রাখার আবেদন জানান। পাল্টা আরিয়ানের আইনজীবী অমিত দেশাই দাবি করেন, ‘আরিয়ানের কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। ফোনে কোনও প্রমাণ মেলেনি। তাই তাঁকে আটকে রাখার কোনও কারণ নেই।’

যদিও এনসিবির আইনজীবী বারবার বলেন আরিয়ানের সঙ্গে আন্তর্জাতিক মাদক চক্রের যোগ রয়েছে। যারা গ্রেফতার হয়েছেন তারা সকলেই আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যুক্ত। তাই আরিয়ানকে জামিন দেওয়া ঠিক হবে না বলে বারবার আর্জি জানান এনসিবির আইনজীবী। পাল্টা আরিয়ানের আইনজীবী শর্তসাপেক্ষ জামিনের আর্জি জানালে সেই নির্দেশ সংরক্ষিত রেখে আগামী ২০ তারিখ সিদ্ধান্ত জানাবেন বলে আজকের মত সওয়াল-জবাব শেষ করেন মুম্বই আদালতের বিচারপতি।

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে