১০ জুন উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, জানিয়ে দিল সংসদ

১০ জুন উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে বলে জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।  সকাল ১১টায় হবে আনুষ্ঠানিক ফল প্রকাশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০ জুন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ওইদিন সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। পরীক্ষার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের দিন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল সংসদ।

কোভিড পরিস্থিতির জন্য টানা দু বছর রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। দু বছর পর এ বছর সশরীরে পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা। পরীক্ষার ৪৪ দিনের মাথায় অবশেষে চলতি মাসের ১০ তারিখে ফল প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ১০ জুন সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আনুষ্ঠানিক ফল প্রকাশের পর সকাল সাড়ে ১১টা থেকে সংসদের ওয়েবসাইটে পড়ুয়ারা নিজেদের রেজাল্ট  জানতে পারবে। 

 এ বছর উচ্চমাধ্যমিকে মোট ৭ লাখ ৪৫ হাজার পরীক্ষার্থী ছিল। রাজ্য জুড়ে মোট পরীক্ষা কেন্দ্র ছিল ৬৭৮৭টি। এই প্রথমবার পরীক্ষার জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়। যেদিন যে বিষয়ের পরীক্ষা হয়, সেদিন সেই বিষয়ের শিক্ষক পরীক্ষা কেন্দ্রে থাকতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয় উউচমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। কোনও পরীক্ষা কেন্দ্রে টোকাটুকি হলে সেই স্কুলের অনুমোদন বাতিল করা হতে পারে বলে সতর্ক করেছিল সংসদ। অন্যদিকে শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকের রেজাল্টে আবারও জেলার জয়জয়কার হয়েছে। যুগ্মভাবে প্রথম হয়েছে বাঁকুড়া ও পূর্ব বর্ধমানের দুই পড়ুয়া। এ বছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর ৬৯৩। 

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে