এবার পুকুরেই মিলবে ইলিশ, নয়া উদ্যোগ নবান্নের

ইতিমধ্যেই মৎস্য দফতরের সঙ্গে চুক্তি হয়েছে নোফাম- এর সঙ্গে। ‘সেরা স্বাদ’ আনতে পুকুরের মিষ্টি জলে লবণাক্ত জলের কৃত্রিম স্রোত তৈরি করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রুপোলি শস্যের (HILSA) স্বাদ পেতে উন্মুখ হয়ে থাকে বাঙালি। সহজে মেলে না ইলিশ। তবে নবান্নের (NABANNA) নয়া উদ্যোগে সেই দিন হতে চলেছে অতীত। বারোমাস পুকুরেই (POND) ইলিশ চাষের উদ্যোগ নিয়েছে রাজ্য। ইতিমধ্যেই মৎস্য দফতরের সঙ্গে চুক্তি হয়েছে নরওয়েন ইনস্টিটিউট অব ফুড, ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার রিসার্চ-এর। ফলে ইলিশের রকমারি পদের জন্য আর হা হুতাশ করতে হবে না।

নরওয়েন ইনস্টিটিউট অব ফুড, ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার রিসার্চ সংস্থা পরিচিত নোফাম নামে। এই গবেষণা সংস্থার বিশেষজ্ঞদের সঙ্গে এই মাসেই ভিডিও কনফারেন্সে বসতে চলেছেন মৎস্য দফতরের আধিকারিকরা। মৎস্যমন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, রুপোলি শস্যের চারা সংগ্রহ থেকে প্রতিপালন করা সবকিছুতেই প্রযুক্তির সহায়তা দেবে নোফাম। ইলিশের জন্য বাংলাদেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়, গঙ্গায় সেভাবে মেলে না ইলিশ। বাঙালির আবেগ ইলিশ। তাই পাতে পাতে সহজেই ইলিশ জোগাতে উদ্যোগ নিয়েছে নবান্ন। তিনি বলেন, ইতিমধ্যেই মুর্শিদাবাদের ফরাক্কার গঙ্গাপাড়ের কাছে বেশ কিছু পুকুর বাছাই করা হয়েছে। আপাতত প্রতি পুকুরের জন্য বরাদ্দ করা হবে ৫০ লক্ষ টাকা।

মৎস্য দফতর সূত্রে খবর, আগামী ৩ বছর নোফিমার সহায়তায় ইলিশ চাষের চেষ্টা চলবে বঙ্গে। সমুদ্র ও গঙ্গা নদীতে বড় বড় খাঁচাতেও পরীক্ষামূলকভাবে করা হতে পারে চাষ। নোফিমা বিশেষজ্ঞরা মাছের চারা, খাদ্য, প্রতিপালন, প্রজনন সব কিছুই পর্যবেক্ষণ করবে। উল্লেখ্য, এর আগেও সরকারি ও বেসরকারি সংস্থা উদ্যোগ নিয়েছিল ইলিশ চাষের। তবে তা সফল হয়নি সেভাবে। বড়জোর ১০০ গ্রামের ইলিশ পাওয়া গিয়েছিল। এবার জোর কদমে উদ্যোগী হয়েছে নবান্ন। দফতর সূত্রেই খবর, বদ্ধ জলাশয়ে স্যামন চাষে সাফল্য পেয়েছে নোফাম। এবার বঙ্গের সঙ্গে গাঁটছাড়া বেঁধেছে নোফাম। লক্ষ্য, ইলিশ। জানা গিয়েছে, ইলিশের ‘সেরা স্বাদ’ আনতে পুকুরের মিষ্টি জলে লবণাক্ত জলের কৃত্রিম স্রোত তৈরি করা হবে।

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

উত্তরে দুর্যোগ, জেলায় জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা