Loading live market data...
Loading active stocks...
Connecting...

কে বলল হাতিদের জামাইষষ্ঠী হয় না! দেখুন কীর্তি

ঝাড়গ্রামের (JHARGRAM) পুকুরিয়া থানা এলাকার ঘটনা। হঠাৎই এলাকায় প্রবেশ করে ৭৫ টি ‘জামাই’  হাতি। ঢুকেই শুরু করে ভোজন। চলে পেট পুরে খাওয়া। মেনু?

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার জামাই ষষ্ঠী (JAMAI SASTHI)। জামাই আদরে বাড়িতে বাড়িতে তোড়জোড়। চলছে কবজি ডুবিয়ে খাওয়া। একাধিক জিভে জল আনা স্বাদের পদ। এমন দিনে মানুষেরই জামাই ষষ্ঠী হবে, আর বাদ হাতি? তা মানতে নারাজ হাতির (ELEPHANT) দল। তারাও যে চায় পেট পুরে খেতে। আর সেই গণভোজন চলল শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত।

ঝাড়গ্রামের (JHARGRAM) পুকুরিয়া থানা এলাকার ঘটনা। হঠাৎই এলাকায় প্রবেশ করে ৭৫ টি ‘জামাই’  হাতি। ঢুকেই শুরু করে ভোজন। চলে পেট পুরে খাওয়া। মেনু? আম- কাঁঠাল- ফসল। শনিবার রাত থেকেই চলে উদরপূর্তি। এরপর রবিবার ভোরে প্রাতঃভ্রমণ! অবাক হচ্ছেন? কিন্তু তাই হয়েছে। জামাইদলের কীর্তিতে স্তম্ভিত গ্রাম!

৭৫ টি গজরাজ এলাকায় শনিবার ঢুকে খেয়ে ফেলে জমির ফসল- গাছের আম- কাঁঠাল। জমি থেকে গাছ সব ফাঁকা। রবিবার ভোরে গ্রামবাসীরা দেখতে পান বাড়ির উঠোনে ভেঙে পড়ে রয়েছে গাছের ডাল, ছড়িয়ে রয়েছে পাতা। বুঝতে বাকি থাকে না, তাণ্ডব চালিয়েছে হাতির দল। শুধু তাই নয়, একাধিক গ্রামেই অতিথিরা ছিল রবিবার ভোরেও। হাতিদের জামবনির জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করে হুলা পার্টি। পুকুরিয়া, শিমুলডাঙা, কুণ্ডলডিহি, বহড়াশুলি সহ একাধিক গ্রাম জুড়ে ঘুরে বেড়ায় হাতির দল। তারই মাঝে চলে আম- কাঁঠাল ভোজন। শনিবার রাতের ‘জামাই’ অভিযানে ক্ষতগ্রস্ত হয় বেশ কয়েকটি মাটির বাড়িরও।

গ্রামবাসীদের (VILLEGERS) আশঙ্কা, আবারও আসতে পারে হাতির দল। হাতির তাণ্ডবের খবর পেয়েই এলাকায় উপস্থিত হয়েছিলেন বনদফতরের (FOREST DEPARTMENT) আধিকারিক ও কর্মীরা। বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, তৎপর দফতর। হাতির দলের ওপর নজর রাখা হয়েছে। গ্রামবাসীদের জঙ্গলে যেতে না বলা হয়েছে। সজাগ থাকতে বলা হয়েছে।

ঘুম ভাঙল কলকাতার পুলিশ কমিশনারের, বুলডোজার নিয়ে দিলেন কড়া বার্তা

তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরেছেন, এবার তাকে বড় দায়িত্ব দিল BCCI

সকালের খাবারেই লুকিয়ে ঝুঁকি! ব্রেকফাস্টের পর ‘লো সুগার’ কেন হয় জানুন

এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি আমের স্যান্ডউইচ, জেনে নিন পদ্ধতি

লম্বার কারণে ঘাড় বেঁকিয়ে ডিউটি করতে গিয়ে অসুস্থ, বিকল্প দায়িত্ব পেলেন বাস কন্ডাক্টর

এই গরমে স্বাদ বদলে বানান সবুজ ‘চাটনি পোলাও’, জানুন রেসিপি

‘মমতা হাতে-পায়ে ধরে দাঁড় করিয়েছিল’, সরকার বদলাতে ডিগবাজি কবীর সুমনের

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের

‘ সেঞ্চুরির জন্য স্বার্থপর হতে হতো’, সঞ্জুর মন্তব্য শুনে যা বললেন গাভাস্কার-সেহবাগ