রূপঙ্করকে নিয়ে রেস্তোরাঁ বিতর্কে মুখ খুললেন কতৃপক্ষ

সংবাদমাধ্যমের কাছে বিবৃতি পেশ করে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায় ওই নোটিশ এর সঙ্গে তাঁদের রেস্তোরাঁর কোন সম্পর্ক নেই।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কে কে বিতর্কে মন্তব্যের জেরে প্রথমেই রূপঙ্করের গাওয়া জিঙ্গল বন্ধ করে দিয়েছিল শহরের নামী কেক প্রস্তুতকারক সংস্থা। এরপর মঙ্গলবার সকাল থেকেই নেটপাড়া তোলপাড় যে খবরে তা হল দক্ষিণ কলকাতার নামী এক রেস্তোরাঁ ‘ভূতের রাজা দিল বর’ নাকি তাদের রেস্তোরাঁয় রূপঙ্করের গান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে ছবি সেখানে দেখা যাচ্ছে কাচের দরজার ওপর একটি নোটিশ লাগানো আর তাতে লেখা রয়েছে একটি বার্তা ”পাবলিক ইন্টারেস্ট এবং এজিটেশন এর কথা মাথায় রেখে রূপঙ্কর বাগচীর গান না বাজানোর সিদ্ধান্ত নেওয়া হলো। আমরা ক্ষমাপ্রার্থী।” এরপরই রীতিমতো নানা ধরণের প্রশ্ন উঠতে থাকে। 

এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই সংবাদমাধ্যমের কাছে বিবৃতি পেশ করে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায় ওই নোটিশ এর সঙ্গে তাঁদের রেস্তোরাঁর কোন সম্পর্ক নেই। তাঁরা তাঁদের থিমের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে শুধুমাত্র সত্যজিৎ রায়ের ছবির গানই চালান। রূপঙ্করের এই ঘটনার সঙ্গে তাদের রেস্তোরাঁয় কি গান বাজবে সেক্ষেত্রে কোন যোগ নেই। কোনো বিতর্কেও জড়াতে চান না তাঁরা। যে ছবিটি ভাইরাল হয়েছিল সেটিও তাঁদের নয়। তাঁদের দাবি রেস্তোরাঁর বাইরেই কেউ ছবিটি আটকে ছবি তুলে পোস্ট করেছে। যেহেতু তাদের রেস্তোরাঁয় সত্যজিৎ রায় ছাড়া আর কোনও শিল্পীর গান বাজে না তাই তা বন্ধ করার কোন প্রশ্নও ওঠেনা।  

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল