স্তন ক্যান্সারে আক্রান্ত মহিমা, নায়িকার কঠিন সংগ্রামের কথা প্রকাশ্যে আনলেন অনুপম খের

Share:

নিজস্ব প্রতিনিধি: স্তন ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী মহিমা চৌধুরী। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। এদিন নেটমাধ্যমে সেই খবর প্রকাশ্যে আনলেন প্রবীণ অভিনেতা অনুপম খের। সঙ্গে জানালেন, এই কঠিন রোগের বিরুদ্ধে কতটা কঠিন সংগ্রাম করছেন অভিনেত্রী, তা সবাইকে নিজেই জানিয়েছেন ‘পরদেশ’ নায়িকা। এদিন প্রবীণ অভিনেতা অনুপম খের নিজের ইনস্টাগ্রামে, একটি দীর্ঘস্থায়ী ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রীর। সেখানেই অভিনেত্রীর এই মারন রোগের বিষয়টি প্রকাশ্যে এল সবার।

যেখানে তিনি মহিমাকে জিজ্ঞাসা করছিলেন যে, এখন তিনি কেমন আছেন। তবে অভিনেত্রী এখন কেমোথেরাপি নিচ্ছেন, তাই তাঁকে ন্যাড়া মাথা অবস্থাতেই দেখা গিয়েছে ভিডিওতে। কেমোথেরাপির জন্যে তাঁর চুল কামাতে হয়েছে। পাশাপাশি অভিনেত্রী দিলেন, তাঁর ক্যান্সারের যাত্রার বিস্তারিত বর্ণনা। অভিনেত্রী বললেন, “আশ্চর্যজনকভাবে, আমি চুল হারানোর পর থেকে একাধিক শো, ওয়েব সিরিজে অভিনয়ের জন্যে প্রচুর কল পাচ্ছি। এখন আমার প্রশ্ন, ‘হে ঈশ্বর, এখন কেন? যদিও আমার চুল নেই যে, তা তাঁদের কাউকেই বলিনি।” পাশাপাশি অভিনেত্রী জানালেন, তাঁর চুল হারানোর কথা একমাত্র অনুপম খেরকেই বলেছিলেন তিনি। কারণ তিনি প্রবীণ অভিনেতাকে কখনই মিথ্যে কথা বলতে পারেন না। এদিন অভিনেত্রী ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েন।

এরপর যখন অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কীভাবে তিনি এই রোগটির শিকার হলেন, উত্তরে অভিনেত্রী বললেন, “আমার শরীরে এই রোগের কোনও লক্ষণ ছিল না, কিন্তু একদিন স্তন ব্যথা শুরু হলে, একজন ব্যক্তি আমাকে শরীরের একটি পরীক্ষা করতে বলেন। তখনই এই রোগ ধরা পড়ে। তখন তাঁরাই বললেন, এই স্টেজে তোমাকে কেমোথেরাপি করতে হবে, আর তখনই আমি শুরু করি চিকিৎসা। তবে এটি চিকিৎসাযোগ্য। আমি ক্যান্সার শব্দটি নিয়ে এতটাই আতঙ্কিত হয়ে গিয়েছিলাম যে, আমার এই রোগের বিষয়ে কোনোকিছু আমি আমার বাবা-মাকেও জানাইনি। কারণ তাঁরা খুবই দুর্বল, শুনে সহ্য করতে পারবেনা।” আর এই ভিডিও ক্লিপটির শেষে অনুপম খেরও ভিডিওতে উপস্থিত থেকে বলেছেন, মহিমা যেভাবে ক্যান্সারের সঙ্গে মোকাবিলা করছেন তা সত্যই প্রশংসিত। তিনি তাঁর অনুপ্রেরণা।

 

 

View this post on Instagram

 

A post shared by Anupam Kher (@anupampkher)

মহিমা আরও বলেন, “যখন এই রোগটি ধরা পড়ে তখন আমি সারাক্ষণ কাঁদতাম। কিন্তু একবার একটি ছোট্ট ছেলে আমাকে শক্তি যুগিয়েছিল। তবে এখন আমি খুব ভাল আছি, যাইহোক, এবং আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছি।” নায়িকার আত্মবিশ্বাস দেখে স্পষ্ট যে, ক্যান্সারের অসুস্থতা, দীর্ঘমেয়াদি চিকিৎসা তাঁর মনকে এতটুকুও দমাতে পারেনি। প্রবীণ অভিনেতা, মহিমার এই ভিডিওটি শেয়ার করে এও জানালেন যে, ব্রেস্টক্যান্সার নিয়েই মহিমা এদিন অকপট সব কথা বলেছেন। তাঁর এহেন মনোভাব সারা বিশ্বের অনেক নারীকে আশা দেখাবে।

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

ইনইনস্টাগ্রামে চাহাল-মাহভাশের দূরত্ব! বিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন আরজে

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…

মাতৃহারা লিয়েন্ডার পেজ,  শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বিশ্বের প্রথম মহিলা গণিতজ্ঞকে টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে দিয়েছিল ধর্মান্ধরা

কোহলি-ভেঙ্কটেশের দাপটে পঞ্জাবের সামনে বড় রানের লক্ষ্য রাখল আরসিবি

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বারাসত থানার আইসি’র হাতে ঝাঁটা, সরকার বদলানোর পর বদলেছে পুলিশও