রাষ্ট্রপতি নির্বাচনে রাজনৈতিক দলগুলি হুইপ জারি করতে পারবে না: নির্বাচন কমিশন

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদ ও বিধায়ক মিলে মোট ৪ হাজার ৮০৯ জন ভোট দেবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘন্ট (Presidential Poll Schedule) ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ECI)। আগামী ১৮ জুলাই ভোট নেওয়া হবে। আর গণনা হবে ২১ জুলাই। ওইদিনই জানা যাবে, পরবর্তী পাঁচ বছরের জন্য কে হবেন দেশের পরবর্তী সাংবিধানিক প্রধান। বৃহস্পতিবার ভোট নির্ঘন্ট ঘোষণা করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার (CEC) রাজীব কুমার (Rajiv Kumar) জানিয়ে দিয়েছেন, কোনও রাজনৈতিক দলই তাদের সাংসদ (MP) ও বিধায়কদের (MLA)  নির্দিষ্ট কোনও প্রার্থীকে ভোট দেওয়ার নির্দেশ দিয়ে হুইপ (Whip) জারি করতে পারবে না। অর্থা‍ৎ কার্যত বিবেক ভোট দেওয়ার অধিকার পাচ্ছেন সাংসদ-বিধায়করা।

রাষ্ট্রপতি ভোটের নির্ঘন্ট ঘোষণা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জানান, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদ ও বিধায়ক মিলে মোট ৪ হাজার ৮০৯ জন ভোট দেবেন। তার মধ্যে ৭৭৬ জন সাংসদ ও ৪ হাজার ৩৩ জন বিধায়ক। প্রত্যেক সাংসদের ভোট মূল্য ৭০০। মোট ভোটমূল্য ১০ লাখ ৮৬ হাজার ৪৩১। ভোট দেওয়ার জন্য বিশেষ কালির কলম ব্যবহার করা হবে। করোনা বিধি মেনেই ভোট নেওয়া হবে। প্রত্যেক ভোটারকেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দের ভোট দিতে হবে। কোনও ভোটার প্রথম পছন্দের ভোট না দিলে তাঁর ভোট অবৈধ হিসেবে গণ্য হবে। ১৫ জুন বিজ্ঞপ্তি (Issue of Election Commission’s notification) জারি হবে। মনোনয়ন জমা নেওয়া হবে ২৯ জুন পর্যন্ত (making nominations)। পরের দিন অর্থা‍ৎ ৩০ জুন মনোনয়নপত্র যাচাই (scrutiny of the nominations) করা হবে। ২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের (withdrawal of candidature) শেষ দিন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে দেশের যে কোনও নাগরিকই প্রার্থী হতে পারেন। তবে সেক্ষেত্রে তাঁর বয়স হতে হবে ন্যূনতম ৩৫ বছর এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে ৫০ সাংসদ-বিধায়ককে প্রস্তাবক ও সমর্থক হিসেবে স্বাক্ষর করতে হবে। ল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর