পড়ুয়াদের ফেসবুকে সময় না দেওয়ার পরামর্শ উচ্চমাধ্যমিকে দ্বিতীয় সায়নদীপের

সারা দিনে ১০ থেকে ১২ ঘণ্টা পড়াশোনা করত এই পড়ুয়া। শুক্রবার ফল প্রকাশের পর পড়ুয়াদের জন্য তার পরামর্শ, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে দেখা যায় জেলার জয়জয়কার। তাক লাগিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। সারা দিনে ১০ থেকে ১২ ঘণ্টা পড়াশোনা করত এই পড়ুয়া। শুক্রবার ফল প্রকাশের পর এমনটাই জানাল সে। পাশাপশি পড়ুয়াদের জন্য তার পরামর্শ, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকার।

শুক্রবার সায়নদীপ জানায়, সোশাল মিডিয়ায় সময় কাটাইনি। ফল ভালো হবে আশা করেছিলাম। কিন্তু এতো ভালো হবে ভাবতে পারিনি। বস্তুত সায়নদীপ ৫০০’র মধ্যে ৪৯৭ পেয়েছে। ৯৯.৪ শতাংশ নম্বর পেয়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলার জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের এই ছাত্র। একইসঙ্গে উচ্চমাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় হওয়া এই পড়ুয়া জানায়, ১০ থেকে ১২ ঘণ্টা পড়াশোনা করতাম বাড়িতে। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে। ক্রিকেট খেলা পছন্দ করি। আগামীর পরীক্ষার্থীদের প্রতি তার পরামর্শ, পড়ুয়াদের উচিত, পরীক্ষার সময় বিভিন্ন সোশাল সাইট, যেমন- ফেসবুক, টুইটার থেকে নিজেদের দূরে সরিয়ে রাখা।

বরাবরই পড়াশোনায় ভালো সায়নদীপ সামন্ত। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বলপাই গ্রামের বাসিন্দা সায়নদীপ। তার বাবা মদন সামন্ত পেশায় একজন শিক্ষক। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। উচ্চমাধ্যমিকের আগে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকে ৬৩৮ পেয়েছিল সায়নদীপ। এর পর পিংলার জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনে একাদশ শ্রেণিতে ভর্তি হয় সে। সেই স্কুল থেকেই এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয় এই পড়ুয়া। সায়নদীপের মা রিঙ্কু সামন্ত ছেলের পড়াশোনার জন্য ভাড়া থাকেন মেদিনীপুর শহরে। ছেলের এমন ফলে খুশি মা রিঙ্কু সামন্তও। সায়নদীপ জানায়, ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সায়নদীপ। সেই লক্ষ্যে জয়েন্ট পরীক্ষায় বসার জন্য ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছে এই পড়ুয়া।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’