উচ্চমাধ্যমিকে ফেল করে বিক্ষোভ পড়ুয়াদের

ছাত্রীদের দাবী, তারা ভালো পরীক্ষা দেওয়ার পরও ফেল করিয়ে দেওয়া হয়েছে। টেস্ট পরীক্ষায় তারা ভাল ফল করেছিল বলে জানায় পড়ুয়ারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিক পরীক্ষায় কম নম্বর পাওয়ায় বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। পরীক্ষায় পাশ করার জন্য নির্ধারিত নম্বরের থেকে কম নম্বর পেয়েছে কোচবিহার জেলার তুফানগঞ্জের একটি স্কুলের সিংহভাগ পড়ুয়া। আর তাই পাশ করানোর দাবিতে রাস্তা অবরোধ করে এই বিক্ষোভ দেখায় তারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় কোচবিহার জেলার তুফানগঞ্জের ইলাদেবী গার্লস হাই স্কুলের ১০১ জন ছাত্রীর মধ্যে ৮০ জন ফেল করেছে। ছাত্রীদের দাবী, তারা ভালো পরীক্ষা দেওয়ার পরও ফেল করিয়ে দেওয়া হয়েছে। পড়ুয়াদের দাবি, টেস্ট পরীক্ষায় তারা ভাল ফল করেছিল। এমনকি বিগত বছরগুলিতে এই স্কুল থেকে রাজ্যের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছিল পড়ুয়ারা। পড়ুয়াদের পড়াশোনার জন্য জেলার মধ্যে এই স্কুলের যথেষ্ট সুনাম রয়েছে বলে জানায় পড়ুয়ারা। কিন্তু এই বছর এই স্কুলের মোট ১০১ জন পড়ুয়া পরিক্ষা দিলেও বিস্ময়করভাবে ফেল করেছে ৮০ জন। আর তার প্রতিবাদে শনিবার রাস্তা অবরোধ করে ছাত্রীরা। অবরোধের খবর পৌঁছয় তুফানগঞ্জ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জের মহকুমাশাসক রোহন লক্ষ্মীকান্ত যোশী। মহকুমাশাসক ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন করে পড়ুয়াদের।

অবরোধকারী এক ছাত্রীর বাবা জানান, তাঁর মেয়ে পড়াশোনায় খুব ভালো। কিন্তু কী ভাবে ফেল করল বুঝতে পারছি না। এই নিয়ে স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন করা হলে তিনি ফোন ধরছেন না বলে জানান ওই ছাত্রীর বাবা। স্কুল থেকে এ বছর মোট ১০১ জন ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিল। কিন্তু তার মধ্যে ৮০ জন ফেল করায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে