দিল্লি যাচ্ছেন মমতা, লক্ষ্য রাইসিনা

১৪জুন দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ জুন দিল্লিতে একটি বিশেষ বৈঠক করবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের রাষ্ট্রপতি নির্বাচনের(Presidential Election) দিনক্ষণ ঘোষণা হতেই প্রশ্ন উঠেছিল মমতা কী করবেন? তৃণমূলের সাংসদ ও বিধায়কেরা কাকে ভোট দেবেন? প্রশ্ন উঠেছিল, কলকাতাতে বসেই মমতা যা করার করবেন নাকি তিনি দিল্লিতে এসেই ঘুঁটি সাজাতে শুরু করে দেবেন? আর সেই প্রশ্নের জবাব মিলে গেল শনি দুপুরেই। আগামী ১৪জুন দিল্লি(New Delhi) যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ১৫ জুন দিল্লিতে একটি বিশেষ বৈঠক করবেন তিনি। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সেদিন তিনি বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলগুলিকে এক বৈঠকে ডেকেছেন। মনে করা হচ্ছে সেই বৈঠকেই চূড়ান্ত হয়ে যাবে বিরোধী জোটে কে হবেন রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী। যদিও কংগ্রেসের ভূমিকা নিয়ে এখনও খটকা থাকছেই।

জানা গিয়েছে, কলকাতাতে বসেই দেশের অবিজেপি, অকংগ্রেসি দলগুলির কয়েকজন নেতানেত্রীর সঙ্গে কথা বলেছেন মমতা। সপা, আরজেডি, এনসিপি, টিআরএস, নেতারা কার্যত মমতার সিদ্ধান্তকেই সমর্থন দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন। বাকি থাকা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ডিএমকে, শিবসেনা, তেলেগু দেশম পার্টি, সংযুক্ত জনতা দল, শিরোমণি অকালি দল, আপ এরা কী করবে তা দিল্লির কনস্টিটিউশন ক্লাবে(Constitution Club) ১৫ তারিখের বৈঠকেই আঁচ মিলতে পারে বলে মনে করা হচ্ছে। নজর থাকছে বামেদের দিকেও। বাংলায় বামেদের সঙ্গে মমতার বিরোধ থাকলেও প্রয়োজনে জাতীয় স্তরে বিজেপিকে ঠেকাতে মমতাকে সমর্থন দেওয়ার পথ আগেই খুলে রেখেছে বামেরা। এখন রাষ্ট্রপতি নির্বাচনে সেই বামেরা কী করে সেদিকেও লক্ষ্য থাকবে সকলের। সকলেই অবশ্য মনে করছে, মমতা দিল্লিতে পা রাখলেই রাষ্ট্রপতি নির্বাচনে ঐক‌্যবদ্ধ বিরোধী প্রার্থী দেওয়ার প্রক্রিয়া গতি পাবে। কংগ্রেসের তরফে স্পষ্ট ভাবে এখনঅ ইঙ্গিত মেলেনি তাঁরা কী করবে। তবে মমতা দিল্লি এলে তাঁর সঙ্গে কংগ্রেসের কোনও নেতা দেখা করতে আসেন কিনা সেদিকেও সবাই তাকিয়ে থাকবেন।

যদিও বিজেপি বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও। তিনি ঠিক করেছেন, প্রাথমিকভাবে রাজ্যে রাজ্যে ঘুরে কথা বলবেন মল্লিকার্জুন খাড়গে। তবে মমতার মতো হেভিওয়েট নেত্রীর সঙ্গে সোনিয়া(Sonia Gandhi) নিজেই কথা বলবেন বলে এআইসিসি সূত্রে খবর। বিজেপি বিরোধিতায় কংগ্রেসের আন্তরিকতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন মমতা। কংগ্রেসকে নিয়ে তাঁর অভিযোগকে সমর্থন করেছেন দক্ষিণ ভারতের দুই অবিজেপি মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও পিনারাই বিজয়ন। প্রবীণ এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কথা বলেছিলেন। তবে ওয়াকিবহাল মহল মনে করছে এই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা ঐক্যবদ্ধ না হতে পারলে মোদি ২০২৪ এর যুদ্ধে অনেকটাই এগিয়ে যাবেন। আর কংগ্রেস মমতার সিদ্ধান্ত না মেনে নিজেরা প্রার্থী দিতে চেষ্টা করলে সেটা কার্যত বিজেপিকেই সুবিধা করে দেওয়া হবে। দেখার বিষয় সোনিয়া কত দ্রুত মমতার সঙ্গে বৈঠক করেন।

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার