অফলাইনেই পরীক্ষা, দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারের রুটিন প্রকাশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের

অনলাইনে পরীক্ষার দাবিতে ছাত্র বিক্ষোভের মাঝে এবার দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারের পরীক্ষার রুটিন প্রকাশ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি অনলাইন পরীক্ষার দাবিতে উত্তাল হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বর। ছাত্রছাত্রীরা অনলাইন পরীক্ষার দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখায়। পাল্টা অফলাইন পরীক্ষার দাবিতেও বিক্ষোভ দেখায় বেশকিছু ছাত্রছাত্রী। যদিও শেষমেষ অফলাইনে পরীক্ষার সিদ্ধান্তে অনড় থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনলাইনে পরীক্ষার দাবিতে ছাত্র বিক্ষোভের মাঝে এবার পরীক্ষার সূচি ঘোষণা করল কলকাতা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারের পরীক্ষার রুটিন প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।কয়েকদিন আগেই কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষার জন্য সূচি প্রকাশ করেছে।

ইতিমধ্যে কেন সিলেবাস সম্পূর্ণ না করে পরীক্ষা নেওয়া হচ্ছে সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। তার মাঝে অফলাইনে পরীক্ষা নেওয়ার জন্য দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারের পরীক্ষার রুটিন প্রকাশ করল বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত মাসে একটি বৈঠক ডেকেছিল। যেখানে হাজির ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির প্রতিনিধিরা। সেই বৈঠকে বেশিরভাগ কলেজের তরফে অফলাইন মোডে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকেও অফলাইনে পরীক্ষা নেওয়ার পক্ষে মত দেওয়া হয়। প্রয়োজনে পড়ুয়াদের বিশেষ ক্লাস করানো হবে বলে ওই বৈঠকে ঠিক হয়। অন্যদিকে শুক্রবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন এক আইনজীবী। সেখানে ওই আইনজীবী আবেদন করেছেন, সিলেবাস শেষ করে পড়ুয়াদের সময় দিয়ে তারপর অফলাইনে পরীক্ষা নেওয়া হোক।

কোভিড পরিস্থিতিতে রাজ্যের বহু বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পড়াশোনা হয়েছে। কোভিড সংক্রমণ কমতে অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর তার বিরোধিতা করে অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। আন্দোলনকারী পড়ুয়েদের দাবি, যেহেতু পড়াশোনা অনলাইনে হয়েছে তাই পরীক্ষাও অনলাইনেও নিতে হবে। কিন্তু পড়ুয়াদের সেই দাবি কার্যত মান্যতা পেল না। অফলাইনে পরীক্ষা নেওয়ার জন্য দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারের পরীক্ষার রুটিন প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয়।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?