হাওড়ার পর মুর্শিদাবাদে বন্ধ ইন্টারনেট পরিষেবা

গত শুক্রবার সন্ধ্যায় এক যুবতীর ট্যুইটকে কেন্দ্র করেই ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদে উত্তেজনা। শনিবার সকালে ওই যুবতীকে গ্রেফতার করে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তেজনায় লাগাম টানতে এবার হাওড়ার পর মুর্শিদাবাদে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা। তবে মুর্শিদাবাদ জেলা জুড়ে নয়, একাংশে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। বিকেল ৪ টা থেকে মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় পরিষেবা (INTERNET SERVICE) বন্ধ করা হয়েছে। তবে চালু রাখা হচ্ছে ভয়েসকল এবং মেসেজ। জানা গিয়েছে, আগামী ১৪ জুন পর্যন্ত পরিষেবা বন্ধ থাকছে। গত শুক্রবার থেকে উত্তপ্ত মুর্শিদাবাদ (MURSHIDABAD)। আর তাতে লাগাম টানতেই এই পদক্ষেপ।

গত শুক্রবার সন্ধ্যায় এক যুবতীর ট্যুইটকে কেন্দ্র করেই ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদে উত্তেজনা। হাওড়ার হিংসা ও মুর্শিদাবাদের যুবতীর ট্যুইট একই ইস্যুতে। এরপরেই রাতে ওই যুবতীর সহ সংলগ্ন একাধিক বাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। চলে ইট বৃষ্টি। ১ যুবক বাধা দিতে এলে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামে পুলিশ ও র‍্যাফ। শনিবার সকালে ওই যুবতীকে গ্রেফতার করে পুলিশ।

উত্তেজনা বা গুজব যাতে ছড়িয়ে না পড়ে তাই মুর্শিদাবাদের ২ থানা ও ২ ব্লকে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। জানা গিয়েছে বেলডাঙা- ১, বেলডাঙা- ২, রেজিনগর ও শক্তিপুরে বন্ধ পরিষেবা।

উল্লেখ্য, উত্তেজনার আঁচ যেন হাওড়ার উলুবেড়িয়ায় না লাগে তাই নিরাপত্তা ব্যবস্থায় আরও কড়া পদক্ষেপ নিয়েছে মহকুমা প্রশাসন। জারি করা হয়েছে ১৪৪ ধারা। আগামী ১৫ জুন পর্যন্ত এখানে কোনও অবরোধ করা যাবে না। শুধু তাই নয় বলা হয়েছে, এই অঞ্চলে করা যাবে না জমায়েতও। আগামী বুধবার পর্যন্ত এই অঞ্চলে ৫ জনের বেশি জমায়েত করা যাবে না। অশান্তি হলে জিরো টলারেন্সের পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, উত্তেজনায় রাশ টানতে ও ভুয়ো খবরের রমরমা রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে হাওড়ায়। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। সোমবার সকাল ৬ টা পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।

 

ছবি: হাওড়ার 

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা