Uttar Pradesh: মেলেনি পণ, জল খাওয়ার নাম করে বর গেল তো গেল আর এল না

যুবককে ধরতে শুরু হয়েছে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি, কানপুর: পণ মেলেনি। তাই, গণবিবাহের আসর থেকে চম্পট দিল পাত্র। ঘটনাটি ঘটেছে আবার উত্তরপ্রদেশের মন্ত্রীর সামনে।

রাজ্য সরকারের তরফ থেকে উত্তরপ্রদেশের শারিফাপুর গ্রামে গণবিবাহের (mass marriage) আয়োজন করা হয়েছিল। ছিলেন ৭২জন পাত্র এবং ৭২জন পাত্রী। গণবিবাহের অনুষ্ঠানটি হয় শনিবার। অনুষ্ঠানের তদারকি করতে হাজির ছিলেন উত্তরপ্রদেশের শীর্ষস্থানীয় মন্ত্রী ধরম পাল সিং।বিয়ের আসর থেকে যে পাত্র চম্পট দিয়েছে, তার দাবি ছিল একটি মোটর সাইকেলের (motorcycle)। পাত্রীর পরিবার জানিয়ে দেয়, তাদের আর্থিক অবস্থা ভালো নয়। তবু তারা চেষ্টা করে দেখবে।

পাত্র ধরেই নিয়েছিল পাত্রীর পরিবার তাদের মেয়ের বিয়ের জন্য যে কোনও উপায়ে মোটর সাইকেলের (motorcycle) ব্যবস্থা করবেই করবে। এই আশা নিয়ে সে গণবিবাহের আসরে হাজির হয়। যার সঙ্গে বিয়ে হওয়ার কথা, সেই পাত্রীও যথারীতি বিয়ের মণ্ডপে (mass marriage) হাজির হয়। পাত্র ইতিউতি তাকিয়ে দেখে তার জন্য বিয়ের মন্ডপে পাত্রীর পরিবারের তরফ থেকে নতুন বাইক রাখা আছে কি না। বাইক (motorcycle) নেই, সেটা বুঝতে খুব বেশি দেরি হয়নি। উপায় এখন একটাই পাত্রীর গলায় মালা না পরিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া। এখন পালাবে কি করে। পাত্রীকে সে বলে, খুব তেষ্টা পেয়েছে। সে একটু জল খেয়ে আসছে। সেই যে পাত্র গেল আর তার ফেরার নাম নেই। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনা থেকে যা স্পষ্ট  তা হল,  ভারতে এখনও পণপ্রথার অবলুপ্তি ঘটেনি। 

আরও পড়ুন কাজে যাওয়ার কথা শুনতে শুনতে কান ঝালাপালা, স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী স্বামী

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ