উচ্চমাধ্যমিকে কম নম্বর? রিভিউ ও স্ক্রুটিনির তারিখ জানিয়ে দিল সংসদ

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার বলা হয়েছে, আগামী ২০ জুন থেকে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করা যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১০ তারিখে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফল প্রকাশের পর আশানুরুপ নম্বর পায়নি বলে অভিযোগ তুলেছে বহু পরীক্ষার্থী। ইতিমধ্যে পাশ করিয়ে দেওয়ার দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলনে সামিল হয়েছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। সেই আবহে এবার পরীক্ষার খাতা রিভিউ এবং স্ক্রুটিনির তারিখ ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার বলা হয়েছে, আগামী ২০ জুন থেকে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। আবেদন করার শেষ তারিখ জানানো হয়েছে ৫ জুলাই। অর্থাৎ আগামী ৫ জুলাই পর্যন্ত রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করা যাবে। কোনও পড়ুয়া রিভিউ করাতে চাইলে বা স্ক্রুটিনি করাতে তাদেরকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট www.wbchse.nic.in এ গিয়ে আবেদন করতে হবে পড়ুয়াদের। অফলাইনে কোনও আবেদন করা যাবে না বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে রিভিউ এবং স্ক্রুটিনির  সঙ্গে আরটিআই করা যাবে না। এর ফলে ফল প্রকাশে দেরি হতে পারে বলে জানিয়েছে সংসদ। স্ক্রুটিনি এবং রিভিউ করার পর ফল প্রকাশের পর সন্তষ্ট না হলে আরটিআই করতে পারবে পরীক্ষার্থীরা। আরটিআইয়ে উত্তরপত্রের ফটোকপির জন্য আবেদন করতে পারেন। সংসদের তরফে জানানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব রিভিউ, স্ক্রুটিনি এবং আরটিআইয়ের উত্তর দেওয়া হবে।

উল্লেখ্য রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর নম্বর কম পাওয়ায় এবং পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর সামনে এসেছে। ছাত্র ছাত্রীদের সঙ্গে সেই বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন বহু আভিভাবক। সেই আবহে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ স্ক্রুটিনি ও রিভিউয়ের তারিখ ঘোষণা করায় আগ্রহী পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট