দাদাকে বালিশ চাপা দিয়ে খুন করে সোজা থানায় গেল ভাই

দাদাকে বালিশ চাপা দিয়ে খুন করে সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করল ভাই। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতার বাঁশদ্রোণী (Bansdroni) এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দাদাকে বালিশ চাপা দিয়ে খুন করে সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করল ভাই। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতার বাঁশদ্রোণী (Bansdroni) এলাকায়। আচমকা এমন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যে অভিযুক্ত ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম দেবাশিস চক্রবর্তী। তাঁর বয়স ৪৮ বছর। বাঁশদ্রোণী থানা এলাকার নিরঞ্জনপল্লিতে থাকতেন ওই ব্যক্তি। তাঁর সঙ্গে তাঁর ভাইও থাকতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ভাইকে বালিশ চাপা দিয়ে খুন করার পর মঙ্গলবার গভীর রাতে আচমকা থানায় হাজির হয় দেবাশিসবাবুর ভাই। থানায় গিয়ে পুলিশকে ওই ব্যক্তি জানায়, তাঁর দাদাকে খুন করেছে সে। ওই ব্যক্তির এমন কথা শুনে হতচকিত হয়ে যান পুলিশকর্মীরা। তড়িঘড়ি অভিযুক্ত ওই ব্যক্তিকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির দাবি, দেবাশিস চক্রবর্তীকে বালিশ চাপা দিয়ে খুন করেছে সে। যদিও তার কথা সত্য কি না তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। যদি খুন করে থাকে তবে কী কারণে খুন তাও খতিয়ে দেখছে পুলিশ। খুনের আগে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়েছিল বলে জানা গিয়েছে। অভিযুক্ত ব্যক্তি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নন বলেও স্থানীয়দের একাংশ জানিয়েছেন। অভিযুক্তর আরও দাবি, তার দাদা দেবাশিস চক্রবর্তী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাদের মায়ের মৃত্যু হয়েছে আগেই। ফলে মায়ের মৃত্যুর পর সংসার চালিয়ে দাদার চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না বলে দাবি অভিযুক্তের। অসুস্থতার কারণে দাদার অসহ্য কষ্ট দেখতে পারছিল না বলে সে দেবাশীষকে খুন করেছে বলে দাবি করেছে অভিযুক্ত ওই ব্যক্তি।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের