এ এক অন্য সাফল্য, রাজের ছবি দেখে ফোন থেকে গেম ডিলিটে ব্যস্ত ছোটরা

সন্তানকে সময় দিন। ওঁর সঙ্গে কথা বলুন, খেলুন। মোবাইল নয়, ওঁর হাতে তুলে দিন ফুটবল। যাতে মোবাইল গেমের নেশায় না ডুবতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাস্তব থেকেই তো ছবি হয়। আর সেই বাস্তবকেই যেন নিজের ছবিতে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরলেন রাজ চক্রবর্তী। মুক্তির পর থেকেই দর্শক এছবির ভূয়সী প্রশংসা করেছেন। বাড়ির খুদে সদস্যটির মোবাইল চাইই চাই। নাহলে সে খাবে না। কোনও কথা শুনবে না। যত দিন এগোচ্ছে সেই সমস্যা যেন আমাদের আষ্টেপৃষ্ঠে ধরছে। অভিভাবকরাও নাজেহাল নিজের বাচ্চাদের এই আসক্তি থেকে বিরত করতে। কিছুতেই তাঁরা সেকাজ করে উঠতে পারছিলেন না, ব্যর্থ হচ্ছিলেন। এবার সেই দায়িত্ব সকলের হয়ে পালন করে দিলেন পরিচালক রাজ চক্রবর্তী। সৌজন্যে ছবি ‘হাবজি গাবজি’।

রাজের ‘হাবজি গাবজি’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী ও পরমব্রত চট্টোপাধ্যায়। আর তাঁদের সন্তানের মধ্যে যে মোবাইল গেম খেলার আসক্তি তা তাঁরা কিছুতেই বন্ধ করতে পারছে না। ছোট বড় সকলেই এই ছবি দেখতে এতদিনে হলে গিয়েছেন। আর সেই হল ভিজিটে গিয়েই নাকি চোখে পড়েছে রাজের যে ভয়ে আড়ষ্ট ছোটরা। পরিচালকের চোখের সামনেই ফোন থেকে গেম ডিলিট করছে তারা। ছবি দেখে ছোটরা নাকি দারুণ ভয়ও পেয়েছে। ছবি দেখার পর কিংবা হলে বসেই নাকি কেউ কেউ মুছে ফেলেছে পছন্দের গেম। কেউ আবার নাকি রাজকে বলেছে ‘কী বাজে ছবি বানিয়েছ দেখেই ভয় পাচ্ছে’। 

 

ছবির সাফল্যর জন্য তো বটেই তার সঙ্গে এমন এক দায়িত্ব পালন করতে পেরেও যারপরনাই খুশি রাজ। আর হবেন নাই বা কেন? ছবি করার পাশাপাশি তা থেকে কিছু বার্তা দেওয়ার দায়িত্বও বর্তায় পরিচালকের উপর। সেদিক থেকেও সে খুশি। নিজের ভাগ্নিকে দেখেই নাকি পরিচালকের এমন ছবির ভাবনা। সারাদিন ফোনে মুখ গুঁজে বসে থাকা সেই একরত্তির এমন আসক্তি নাকি মেনে নিতে পারেনি মামা রাজ চক্রবর্তী। শুধু তাই নয় কোথাও গেলেই দেখতেন সবাই ফোনে ব্যস্ত। কেউ কারও সঙ্গে কথা বলে না। পরিবারেও সবাই ফোন নিয়ে ব্যস্ত। এসব থেকেই তাঁর মাথায় এসেছিল এমন এক ছবির ভাবনা। আর তাই হল ভিজিটের সপময় মঞ্চ থেকে নামার আগে প্রত্যেক অভিভাবক দর্শককে সন্তানকে সময় দেওয়ার আর্জি জানিয়েছেন পরিচালক। বলেছেন ”সন্তানকে সময় দিন। ওঁর সঙ্গে কথা বলুন, খেলুন। মোবাইল নয়, ওঁর হাতে তুলে দিন ফুটবল। যাতে মোবাইল গেমের নেশায় না ডুবতে পারে। ” তাঁর নিজের ঘরেও এক খুদে রয়েছে। নানাভাবে ছেলে ইউভানকে সময় দেন তাঁরা তারকা দম্পতি। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের