মমতার ডাকা বৈঠক শুরু, হাজির কংগ্রেস-সিপিএমসহ ১৬ দলের প্রতিনিধি

দেড় ঘন্টা ধরে বৈঠক চলার কথা। বৈঠক শেষ সাংবাদিক সম্মেলনও করতে পারেন বিরোধী নেতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) রণকৌশল ঠিক করতে রাজধানীর কনস্টিটিউশন ক্লাবে তৃণমূল সুপ্রিমো (AITC Chairperson) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকা গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে কংগ্রেস (CONGRESS), সিপিএম (CPIM) সহ ১৬ টি বিজেপি বিরোধী দলের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। তবে কংগ্রেস সম্পর্কে আপত্তি থাকায় বৈঠকে যোগ দেয়নি তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (TRS), আপ (AAP), শিরোমণি অকালি দল (Shiromani Akali Dal), ওয়াইএসআর কংগ্রেস (YSR Congress) ও বিজু জনতা দল (BJD)। দেড় ঘন্টা ধরে বৈঠক চলার কথা। বৈঠক শেষ সাংবাদিক সম্মেলনও করতে পারেন বিরোধী নেতারা।

দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতার ডাকা বৈঠকে হাজির রয়েছেন কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালা ও জয়রাম রমেশ, এনসিপির হাজির শরদ পওয়ার ও প্রফুল্ল পটেল, ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা, শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী। এছাড়াও রয়েছেন  সিপিআই (এমএল) নেতা দীপঙ্কর ভট্টাচার্য, আরএলডি-র জয়ন্ত চৌধুরি, সিপিআই-এর বিনয় বিশ্যম, সিপিএমের এন ই করিম।  

কংগ্রেসের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রবীণ নেতা তথা এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের নাম প্রস্তাব করা হয়েছে। যদিও প্রার্থী হতে নিমরাজি মরাঠা স্ট্রংম্যান। সূত্রের খবর, মঙ্গলবারের বৈঠকেই নিজের মনোভাব তৃণমূল সুপ্রিমোকে জানিয়ে দিয়েছেন তিনি। আর তার পরেই বিকল্প হিসেবে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধির নাম ভেসে উঠেছে। গত বার উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী ছিলেন তিনি। যদিও মহাত্মা গান্ধির দৌহিত্র গোপালকৃষ্ণ গান্ধি দাঁড়াতে রাজি হবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। কিন্তু রাষ্ট্রপতি ভোটের আগে কংগ্রেসকে নিয়ে যেভাবে বেঁকে বসেছে আম আদমি পার্টি, টিআরএস তাতে মুখের হাসি চওড়া হচ্ছে বিজেপি নেতাদের। 

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার