আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘তোলা দেবেন না, কত বড় গুণ্ডা আছে দেখতে চাই’, বিস্ফোরক বিধায়ক ও পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি: চাঁদা- তোলা আদায়ের বিরুদ্ধে কড়া পদেক্ষেপ নিয়েছে রাজ্য, প্রাশাসন, শাসকদল। সম্প্রতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE) ঘোষণা করেছেন, ২১ জুলাইয়ের নাম করে চাঁদা সংগ্রহ করা যাবে না। কেউ করলেই দল থেকে সাসপেন্ড করা হবে তাঁকে। তারপরে একটি মঞ্চ থেকে বিধায়ক (MLA) এবং পুলিশ সুপার (SP) একই সঙ্গে তোলা আদায়ের বিরুদ্ধে কড়া অবস্থান জানিয়ে হুঁশিয়ারি দিলেন। বলা হল, ‘কাওকে তোলা দেবেন না’। সেই সঙ্গে আরও বলা হয়েছে, দেখে নেওয়া হবে কে কত বড় গুণ্ডা আছে।

শনিবার বর্ধমান লোকসংস্কৃতি মঞ্চে টোটোচালকদের নিয়ে এক স্মমেলনের আয়োজন করেছিল জেলা প্রশাসন। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কমনাশিস সেন ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। সেই সম্মেলনেই জেলা পুলিশ সুপার বলেন, কোনওরকম তোলাবাজিও চলবে না। পুরো বর্ধমানে কে কত বড় গুণ্ডা আছে, তিনি দেখতে চান। কেউ তোলা দিলে তাঁর বিরুদ্ধেও তিনি কেস করবেন বলেও জানান। বলেন, স্টেশনের বাইরে কয়েকজন তোলা তোলে, এই অভিযোগ তাঁর কাছে আছে। তাদের গ্রেফতার করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, এরপরে কেউ তোলা চাইলে যেন অভিযোগ জানাতে সরাসরি তাঁর অফিসে এসে জানানো হয়।

বিধায়ক বলেন, কেউ তোলা চাইলেও এক পয়সা দেবেন না। সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ জানাবেন। দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, টাকা চাইলেই কেন দিতে হবে?

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) বারবার জেলায় জেলায় সফরে গিয়ে বেআইনি টাকা আদায় বা জনগণকে নাকাল করার একাধিক অভিযোগ পেয়েছেন। তিনি নিজে বিভিন্ন মঞ্চ থেকে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তারপর থেকে তোলা আদায় রুখতে আরও তৎপর প্রশাসন।  

Published by:

Share Link:

More Releted News:

ISF বনাম তৃণমূল সংঘর্ষে তপ্ত হাড়োয়া, প্রচারে গিয়ে বাধার মুখে নওশাদ

গরম থেকে বাঁচাতে ঝাড়গ্রাম চিড়িয়াখানার পশু-পাখিদের মেনুতে এবার গুড়জল ও তরমুজ

বিয়েবাড়িতে জনসংযোগে সামিম, মিষ্টিমুখে জমল আসর

আর কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কলকাতা-সহ একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

ভোট প্রচারে চাষিদের সঙ্গে ধান ঝাড়লেন তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ