ধুপগুড়িতে গণধর্ষণ নাবালিকাকে, পুলিশে অভিযোগ জানাতে বাধা গ্রাম মাতব্বরদের

মূল অভিযুক্ত সোহেল আলম ও তার বন্ধুরা। একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সোহেল সহ প্রায় ৭ থেকে ৮ জন নাবালিকাকে ধর্ষণ করেছে বলে দাবি করেছে সোহেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধুপগুড়িতে গণধর্ষণের শিকার এক নাবালিকা (MINOR)। নির্যাতিতার পরিবারের অভিযোগ, থানায় অভিযোগ জানাতে যেতে চাইলে বাধা দেয় গ্রামের মাতব্বররা। জঘন্য এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, ৭- ৮ যুবক গণধর্ষণ করেছে নাবালিকাকে।

অভিযোগ, গত সোমবার প্রায় ৭-৮ জন যুবক গণধর্ষণ করে ওই নাবালিকাকে। এই পাশবিক অত্যাচারের পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। তার পরিবার পুরো ঘটনাটি পুলিশের কাছে জানিয়ে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নেয়। অভিযোগ, এই নৃশংস ঘটনা পুলিশের (POLICE) কাছে জানাতে বাধা দেয় গ্রামের মাতব্বররা! পরামর্শ দেওয়া হয় সালিশি সভা করে মিটিয়ে নেওয়ার। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

গণধর্ষণের পর নির্যাতিতা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে ভর্তি করা হয়েছিল ধুপগুড়ি মহকুমা হাসপাতালে। তারপরেও তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে (HOSPITAL)। নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করা হয়েছে।

মূল অভিযুক্ত সোহেল আলম ও তার বন্ধুরা। একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। যদিও অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি ডব্লু ডব্লু ডব্লু ডট এই মুহূর্তে ডট কম। সেই ক্লিপে শোনা গিয়েছে, সোহেল সহ প্রায় ৭ থেকে ৮ জন নাবালিকাকে ধর্ষণ করেছে বলে দাবি করেছে সোহেল। শোনা গিয়েছে, ধর্ষণের পাশাপাশি বিভিন্ন ভাবে করা হয়েছে দৈহিক নির্যাতন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। অভিযোগ জানাতে যে মাতব্বররা বাধা দিয়েছিল, তাদের খোঁজও করা হচ্ছে।

আলিপুরদুয়ারে নর্দমার জলে তলিয়ে মৃত্যু শিশুর, পাঁচ ঘণ্টা পর মিলল দেহ

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর