সাড়ে ৪ কোটি টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত বড়বাজারে

বড়বাজারের একটি দোকানে তল্লাশি চালিয়ে সাড়ে চার কোটি টাকা মূল্যের ওই অবৈধ সোনা উদ্ধার করেন শুল্ক দফতরের আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপুল অর্থমূল্যের সোনা বাজেয়াপ্ত হল বড়বাজারে। বেআইনিভাবে বিদেশ থেকে কলকাতায় ওই সোনা আনা হয় বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে বড়বাজারের একটি দোকানে তল্লাশি চালিয়ে সাড়ে চার কোটি টাকা মূল্যের ওই অবৈধ সোনা উদ্ধার করেন শুল্ক দফতরের আধিকারিকরা। কোথা থেকে এত টাকার সোনা আনা হয়েছে, কারা এই চক্রের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে বড়বাজারের একটি দোকানে অভিযান চালান শুল্ক দফতরের আধিকারিকরা। ওই দোকানে বিদেশ থেকে বেআইনিভাবে আনা ৯ কেজির বেশি সোনা লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। সংশ্লিষ্ট সেই দোকানে শুল্ক দফতরের আধিকারিকরা তল্লাশি চালান বেশ কিছুক্ষণ ধরে। সন্ধান চালানোর পর অবশেষে উদ্ধার হয় ৯ কেজি ওজনের বেশি সোনা। জানা গিয়েছে উদ্ধার হওয়া সোনার পরিমাণ, ৯,০২০.৪৬ গ্রাম। যার বাজারমূল্য ৪ কোটি ৫১ লক্ষ টাকা বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

বিদেশ থেকে এই সোনা নিয়ে আসা হয়েছে বলে জানান তদন্তকারীরা। ইতিমধ্যে যে দোকান থেকে ওই সোনা উদ্ধার হয়েছে সেই দোকানের মালিককে আটক করেছে তদন্তকারীরা। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। কোথা থেকে এই বিপুল টাকা মূল্যের সোনা এল তা জানার চেষ্টা করছেন শুল্ক দফতরের আধিকারিকরা। এই পাচার কাণ্ডের সঙ্গে আর কে বা কারা জড়িত তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তকারী আধিকারিকদের অনুমান, বড় কোনও পাচার চক্র এই সোনা পাচার কাণ্ডে যুক্ত থাকতে পারে।

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল