‘রক্ষিতার বাড়িতে আশ্রিতা কেন?’, রত্নাকে জবাব বৈশাখীর

দশমীর সন্ধ্যায় সকলের সামনে শোভন চট্ট্যোপাধ্যায় নিজের বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সিঁথিতে সিঁদুর দান করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক সাক্ষাৎকারে শোভন-বৈশাখীর কাণ্ড দেখে বিস্ফোড়ক মন্তব্য করেন রত্না চট্ট্যোপাধ্যায়। দশমীর সন্ধ্যায় সকলের সামনে শোভন চট্ট্যোপাধ্যায় নিজের বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সিঁথিতে সিঁদুর দান করেন। যা হিন্দু শাস্ত্র কিংবা বিবাহ আইন অনুযায়ী বৈধ। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে শোভন চট্ট্যোপাধ্যায়ের বর্তমান স্ত্রী তথা বেহালার পূর্বের বিধায়ক রত্না চট্ট্যোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে তাঁর স্বামীর ‘রক্ষিতা’ বলে সম্বোধন করেন। যার পাল্টা দিয়েছেন বৈশাখী দেবী। রত্না দেবীকে স্মরণ করিয়ে দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, যে তিনি শোভন চট্ট্যোপাধ্যায়ের সমস্থ স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালিক। তাই অবিলম্বে বেহালায় শোভনের বাড়ি ছাড়তে নির্দেশ দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘ও (রত্না) এখন যে বাড়িতে থাকেন, সেটা তো আমি কিনে নিয়েছি। রক্ষিতার বাড়িতে আশ্রিতা হয়ে আছেন কেন? এখন তো ছুটি চলছে। ছুটি মিটলেই বাড়ি ছাড়ার নোটিস পাঠাব।’

বৈশাখী দেবী শোভনের সিঁদুর পরানো নিয়ে জানিয়েছেন, ‘এটা আমার আর শোভনের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। শোভন যা সিদ্ধান্ত নিয়েছে, তা শোভনের। আমি যা সিদ্ধান্ত নিয়েছি, তা আমার। আর এই সম্পর্কটা গুরুত্বপূর্ণ না হলে শোভন এটাকে স্বীকৃতি দিত না। কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ নয়, তা সমাজ ঠিক করে দেবে না। অনেক রাজনীতিকেরই বিবাহবিচ্ছেদ হয়েছে। শোভনের বেলায় কেন এত কাদা ছোড়াছুড়ি? মনোজিৎকে যে দিন আমি মন থেকে মুছে ফেলেছি, সে দিনই আমাদের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। খাতায় কলমে কী রইল, তা নিয়ে ভাবিত নই।’ তিনি আরও জানিয়েছেন, ‘রত্নার বাণীগুলো শুনলাম। কিন্তু আমি কোনও প্রতিক্রিয়া দিতে রাজি নই। কারণ, আমার জীবনে ওর কোনও অস্তিত্বই নেই।’

গোটা ঘটনায় রীতিমত ক্ষিপ্ত রত্না চট্ট্যোপাধ্যায়, শোভন চট্ট্যোপাধ্যায়ের পুত্র ঋষি চট্ট্যোপাধ্যায় ও দুলাল দাস। এই বিষয়ে প্রতিক্রিয়ায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘শোভন চাইলে প্রতিক্রিয়া দিতে পারেন। আমি দেব না। ও (রত্না) বেঁচেই থাকে আমার নাম করে। ওটা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে কারও কিছু বলার থাকতে পারে না।’

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে