পথ দেখালেন মেদিনীপুরের জুন, বিধানসভায় বক্তব্যের মাঝেই ধন্যবাদ জানালেন স্পিকার

রূপান্তরকামী সম্পর্কিত প্রসঙ্গ বিধানসভায় তুলে ধরেছিলেন জুন। এর আগে এই বিষয় অন্য কোনও বিধায়ক উত্থাপন করেনি বলেও মত স্পিকারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবার ছিল বাদল অধিবেশনের শেষ দিন। সেই অধিবেশনের দ্বিতীয় পর্বে স্পিকার (SPEAKER) সহ সমস্ত বিধায়ক (MLA) শুভেচ্ছা জানালেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াকে। কারণ এই দিন ছিল তাঁর জন্মদিন। শুধু তাই নয়, নিজের বক্তব্যের মাঝেই বিধানসভার (BIDHAN SABHA) স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে জানালেন ধন্যবাদ। মেদিনীপুরের বিধায়ক এদিন যা বলেছেন, তা এর আগে কোনও বিধায়ক বলেননি বলে মনে করছেন স্পিকার। উল্লেখ্য, তারকা- বিধায়ক জুন বিধানসভায় সক্রিয়। উপস্থিতির হার ভালই।

জন্মদিন ছিল জুন মালিয়ার (JUNE MALIAH)। এদিন বিধায়ক নওশাদ সিদ্দিকী তাঁর বক্তব্যের শুরুতেই জন্মদিনের শুভেচ্ছা জানান জুন মালিয়াকে। এরপরে একে একে করে সমস্ত বিধায়ক বিধানসভার কক্ষেই ধন্যবাদ জানান মেদিনীপুরের বিধায়ককে। শুভেচ্ছা জানিয়ে পড়ে হাততালিও। এরপর মেদিনীপুরের বিধায়ক নিজে উঠে দাঁড়িয়ে উপস্থিত স্পিকার সহ সমস্ত বিধায়ককে ধন্যবাদ জানান।

এদিন স্পিকার জুন মালিয়াকে শুভেচ্ছা জানানোর পরে তাঁকে ধন্যবাদ জানান। এদিন তিনি তাঁর বক্তব্যের মাঝে বলেন, রূপান্তরকামী সম্পর্কিত প্রসঙ্গ বিধানসভায় তুলে ধরেছিলেন জুন। এর আগে এই বিষয় অন্য কোনও বিধায়ক উত্থাপন করেনি বলেও মত স্পিকারের। আর এই কারণেই ধন্যবাদ জানান তিনি। উল্লেখ্য, গত বুধবার বিধানসভার অধিবেশনে রূপান্তরকামীদের নিয়ে বিশেষ কিছু ভাবনাচিন্তার কথা তুলে ধরেছিলেন মেদিনীপুরের বিধায়ক।

এদিন বিধানসভার ডেপুটি স্পিকার সেই সমস্ত তারকা প্রার্থীদের ধন্যবাদ জানান, যারা নিয়মিত বিধানসভায় উপস্থিত হন, অধিবেশনে যোগ দেন। এই তালিকায় রয়েছে মেদিনীপুরের বিধায়ক। বিধানসভায় বেশ কয়েকবার বক্তৃতাও দিয়েছেন তিনি। উল্লেখ্য, হেরিটেজ জার্নি ও ভালবাসি কর্ণগড় সংগঠনের দীর্ঘ বছরের দাবি ছিল রানি শিরোমণি গড়ের ঐতিহাসিক স্থাপত্যকে ‘স্টেট প্রোটেক্টেড মনুমেন্ট’ হিসেবে ঘোষণা করা হোক। সেই দাবি সংগঠনের সদস্যরা জানিয়েছিলেন মেদিনীপুরের বিধায়ককে। রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) কাছে সেই কথা তুলে ধরেছিলেন বিধায়ক। তারপর সেই দাবি সম্প্রতি মান্যতা পেয়েছে।

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫