দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Udaipur tailor killing: কার্ফু উপেক্ষা করে শান্তিমিছিল,  রণক্ষেত্র উদয়পুর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর (রাজস্থান): দর্জি কানহাইয়া লালের মৃ্ত্যুর প্রেক্ষিতে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদয়পুরে জারি করা হয় কার্ফু (curfew)। নিষিদ্ধ ছিল সব ধরনের সভা-সমাবেশ। কার্ফু উপেক্ষা করে এবং ওই হত্যাকাণ্ডের নিন্দা জানাতে বৃহস্পতিবার সেখানকার বেশ কয়েকটি হিন্দু সংগঠন (hindu organization) একটি শান্তি মিছিল বের করে। মিছিল দর্জি কানহাইয়া লালের (Kanhaiya Lal) দোকানের সামনে পৌঁছতেই মিছিল লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। পরিস্থিতি রীতিমতো ঘোরাল হয়ে ওঠে। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশকে বেগ পেতে হয়। লাঠি উঁচিয়ে তাদের দিকে তেড়ে গেলে বিক্ষোভকারীরা সেখান থেকে পালায়।

পুলিশ (police)  সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিভিন্ন হিন্দু সংগঠনের প্রায় এক হাজারের বেশি সদস্য বৃহস্পতিবার একটি শান্তি মিছিল বের করে। কার্ফু (curfew)থাকায় এমনিতেই সব ধরনের জমায়েত নিষিদ্ধ। মিছিল বের করার জন্য পুলিশের অনুমতি নিতে গেলে পুলিশ অনুমতি দেবে না, সে ব্যাপারে নিশ্চিত ছিল উদয়পুরের হিন্দুত্ববাদী সংগঠন সংগঠন (hindu organization)। তাই, বিনা অনুমতিতে এবং কার্ফু (curfew)উপেক্ষা করে তারা মিছিল বের করে।

শান্তি মিছিল দর্জির দোকানের সামনে পৌঁছতেই এই মিছিলের গতি রোধ করেন এলাকাবাসী। মিছিল লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। পরিস্থিত হাতের বাইরে বেরিয়ে যেতে পারে এই আশঙ্কায় পুলিশ (police) বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চালায়। সূত্রের খবর লাঠির ঘায়ে বেশ কয়েকজন জখম হয়েছেন। পরিস্থিতি আপাতত শান্ত। এলাকা টহল দিচ্ছে পুলিশ। এলাকাবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে বাড়ির বাইরে না আসার।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ