বিনাপোশাকের প্রধানমন্ত্রী হতে চান ব্রিটেনের এই ছাত্রী

টিভি ক্যামেরার সামনেই লরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী হলেও এ ভাবে দফতর সামলাবেন তিনি। আর তেমন হলে লরা আর্মহার্স্ট হবেন বিশ্বের প্রথম ‘টপলেস’ প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রিটেনের একটি কলেজে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী তিনি। সেই সঙ্গে বিশ্বের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্দোলনের এক সক্রিয় কর্মী লরা আর্মহার্স্ট। বয়স মাত্র ৩১ বছর, কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয় এই পরিবেশকর্মী। এই তরুণীকে নিয়েই এখন ফেসবুক-টুইটার-সহ সামাজিক মাধ্যমে জোর চর্চা চলছে। কারণ ওই ছাত্রীর সাম্প্রতিক এক মন্তব্য। সম্প্রতি লরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিষয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের নীতি খুবই খারাপ। আর এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এই ধরণের অবহেলা একেবারেই কাম্য নয়। লরার বক্তব্য, তিনি নিজেই এই বিষয়ে ( জলবায়ু পরিবর্তন) অনেক ভাল কাজ করতে পারবেন। তবে তার জন্য তাঁকেই প্রধানমন্ত্রী হতে হবে।

বিভিন্ন সময় লন্ডনের রাস্তায় বরিস জনসনের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নীতির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিলেন লরা। তবে তিনি ফোকাসের কেন্দ্রবিন্দুতে এসেছিলেন তাঁর বিক্ষোভের ভঙ্গিমায়। এক সন্তানের মা লরা প্রতিবাদের সময় নিজের ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত রেখেছিলেন। উন্মুক্ত বক্ষ ঢেকেছিলেন বিভিন্ন পোস্টার ও স্টিকারে। তাতে কখনও লেখা ছিল জলবায়ু সংক্রান্ত সতর্কতার বার্তা বা ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের দাবি। এভাবে উন্মুক্ত শরীরেই টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের বক্তব্য পেশ করেছিলেন সাহসী লরা।

টিভি ক্যামেরার সামনেই লরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী হলেও এ ভাবে দফতর সামলাবেন তিনি। আর তেমন হলে লরা আর্মহার্স্ট হবেন বিশ্বের প্রথম ‘টপলেস’ প্রধানমন্ত্রী। তাঁর দাবি, এতে অপরাধের কিছু নেই। নিজের শরীরে পোশাক থাকবে কী থাকবে না সেটা একান্ত ব্যক্তিগত। শরীরে পোশাক রাখা বা না রাখার স্বাধীনতা সকলের আছে বলেই জানিয়েছেন এই পরিবেশ কর্মী। এক্ষেত্রে সোনালি চুলের এই ব্রিটিশ ললনার যুক্তি, উন্মুক্ত শরীর যদি জাতির কল্যাণে বিশেষ কোনও উদ্দেশ্যপূরণে কাজে লাগে, তাতে আপত্তি কিসের। তবে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বাড়াতে শুধু পোশাক খোলেননি লরা, অনশনও শুরু করেছেন। তাঁর আশা এই বিষয়টি নিয়ে সচেতনা বাড়াতে সাহায্য করেছে টপলেস আন্দোলন।

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক