বিপদ সঙ্কেত, দেশে জঙ্গিদের ৬৯ শতাংশই মূলধারার শিক্ষা প্রতিষ্ঠানের

গবেষণায় উঠে আসা তথ্য অনুযায়ী, জঙ্গিদের ৪৫ শতাংশ নিম্নবিত্ত পরিবারের।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে তরুণ ও যুব প্রজন্মের রক্তে কীভাবে জঙ্গিবাদের বিষ ঢুকেছে তার ভয়াবহ চিত্র উঠে এসেছে জঙ্গি ও সন্ত্রাস দমনকারী সংস্থা অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) গবেষণায়। এটিইউয়ের (Anti Terrorism Unit) তথ্য অনুযায়ী, দেশে জঙ্গি কাজকর্মে যুক্তদের ২৪ দশমিক ৩৬ শতাংশের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। আর ৩৭ দশমিক ৮১ শতাংশের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। অর্থাৎ দেশে জঙ্গিদের ৬২ শতাংশের বেশি ২১ থেকে ৪০ বছর বয়সী। শুধু তাই নয়, জঙ্গিবাদের উত্থানের পিছনে মাদ্রাসার (Madrasa) চেয়েও বেশি অবদান মূলধারার শিক্ষা প্রতিষ্ঠানের (Main Stream)। জঙ্গি কাজকর্মে যুক্ত ৬৯ শতাংশই মূলধারার শিক্ষায় শিক্ষিত। আর মাত্র ১৭ শতাংশ মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত।
২০০১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দেশে ধৃত ১,২০৭ জঙ্গির শিক্ষা, অর্থনৈতিক ও সামাজিক অবস্থান সহ নানা বিষয় নিয়ে গবেষণা চালিয়েছিল অ্যান্টি টেররিজম ইউনিট (Anti terrorism unit)। আর তাতেই ভয়াবহ চিত্র উঠে এসেছে। গবেষণা অনুযায়ী, দেশে জঙ্গিদের ৫৮ দশমিক ৩০ শতাংশ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (JMB)-এর অনুসারী। ধৃত ১,২০৭ জঙ্গির মধ্যে ৭১০ জন জেএমবির (JMB) সদস্য। নব্য জেএমবি’র (New JMB) সঙ্গে জড়িত ১০ দশমিক ২৭ শতাংশ। ধৃতদের মধ্যে ১২৫ জন নব্য জেএমবি’র সদস্য। আনসারুল্লাহ বাংলা টিমের 9Ansarullaha Bangla Team) সঙ্গে জড়িত ৭ দশমিক ৭২ শতাংশ, হিযবুত তাহরির (Hizbut Tahari) সঙ্গে সম্পর্ক রয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশের।
গত কয়েক দশকে জঙ্গিদের সবচেয়ে বড় ঘাঁটি হয়ে উঠেছে পদ্মা পারের রাজশাহী (Rajshahi)। দেশের অর্ধেক জঙ্গিই রাজশাহী জেলার। তার পরেই রয়েছে উত্তরবঙ্গের রংপুর (Rongpur)। ওই জেলায় ৩২ দশমিক ৯ শতাংশ জঙ্গির বাস। ইলিশের জেলা হিসেবে পরিচিত বরিশালে (Barishal) জঙ্গি কার্যকলাপ সবচেয়ে কম। ধৃত জঙ্গিদের শূন্য দশমিক ৭৩ শতাংশ বরিশাল জেলার। সবচেয়ে লক্ষ্যণীয় হল, নিম্নবিত্ত পরিবারের সন্তান তথা সদস্যরাই জঙ্গিমূলক কাজকর্মে জড়িত হয়ে পড়ছেন। গবেষণায় উঠে আসা তথ্য অনুযায়ী, জঙ্গিদের ৪৫ শতাংশ নিম্নবিত্ত পরিবারের। আর তিন শতাংশ উচ্চ মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের।

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ফের সক্রিয় বিষ্ণোই গ্যাং, দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা!

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর