‘মোদি নয়, বিহারে এনডিএ’র মুখ নীতীশই’, দাবি জেডিইউয়ের

সেনাবাহিনীতে নিয়োগের নয়া প্রকল্প অগ্নিপথ নিয়ে খুল্লামখুল্লা মোদি সরকারের বিরোধিতায় সরব হয়েছে নীতীশের জেডিইউ।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: হাত মিলিয়ে সরকার গড়লেও বিহারে শাসকজোটের দুই প্রধান দল বিজেপি (BJP) ও জেডিইউয়ের (JDU) মধ্যে সম্পর্ক লাগাতার তলানিতে ঠেকছে। দুই দলের নেতারা বিভিন্ন ইস্যুতে নিজেদের মধ্যেই বাক-যুদ্ধে জড়িয়ে পড়ছেন। সম্পর্কের ফাটল যখন চওড়া হচ্ছে, তখনই জেডিইউয়ের (JDU) পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) নন। এনডিএ’র মুখ হলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Chief Minister Nitish Kumar)। শনিবার জেডিইউয়ের সংসদীয় বোর্ডের চেয়ারম্যান উপেন্দ্র কুশওয়াহা (Upendra Kushwaha) রাখঢাক না রেখেই বলেছেন, ‘বিহারে এনডিএ (NDA) মানে নীতীশ (Nitish Kumar)। আর নীতীশ (Nitish Kumar) মানেই এনডিএ (NDA)।’ অর্থা‍ৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) হোন কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহ (Amit Shah)- বিহারের ভোটারদের কাছে নীতীশের বিকল্প নন কেউই।

সেনাবাহিনীতে নিয়োগের নয়া প্রকল্প অগ্নিপথ (Agnipath) নিয়ে খুল্লামখুল্লা মোদি সরকারের বিরোধিতায় সরব হয়েছে নীতীশের জেডিইউ (JDU)। অগ্নিপথ প্রকল্প বিরোধীদের আন্দোলনের জেরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বিহার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী রেণু দেবী (Renu Devi), বিজেপি সভাপতি সঞ্জয় জয়সোয়ালের (Sanjay Jaiswal) বাড়িতেও হামলা চালিয়েছিল বিক্ষোভকারীরা। ওই হামলার পিছনে জেডিইউয়ের মদত রয়েছে বলেও অভিযোগ করেছিলেন বিজেপি নেতারা। দুই দলের মধ্যে টানাপোড়েন দূর করতে গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করেছিলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু সেই সাক্ষাতে যে বিশেষ লাভ হয়নি এদিন উপেন্দ্র কুশওয়াহার মন্তব্যেই তা স্পষ্ট।

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জোটসঙ্গী বিজেপিকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘নীতীশ কুমারকে নিয়ে যদি কারও মনে কোনও সংশয় থাকে, তাহলে সেই শঙ্কা সরিয়ে ফেলুন। যখন থেকে বিহারে এনডিএ পথচলা শুরু করেছে তখন থেকেই নীতীশ কুমার জোটের মুখ। যতদিন এনডিএ থাকবে, ততদিন মুখ হিসেবে থাকবেন নীতীশই। মনে রাখতে হবে, বিহারে নীতীশই এনডিএ আর এনডিএ মানেই নীতীশ।’

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?