মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে ফেলা হচ্ছে অ্যালুমিনিয়াম সিট এবং ওয়াচ টাওয়ারে

মুখ্যমন্ত্রীর বাড়ির পেছনে বসানো হবে অ্যালুমিনিয়াম সিট। প্রায় ১৪ ফুট জুড়ে থাকবে অ্যালুমিনিয়ামের এই চাদর।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার আরও জোরদার করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) বাড়ি নিরাপত্তা ব্যবস্থা (SECURITY SYSTEM)। নিরাপত্তার জন্য বসানো হচ্ছে দুটি ওয়াচ টাওয়ার এবং অ্যালুমিনিয়াম সিট দিয়ে ঘিরে ফেলা হচ্ছে বাড়ির দেওয়াল। বদলানো হচ্ছে পুলিশ কর্মী ও সিসিটিভি ব্যবস্থাতেও।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ির পেছনে বসানো হবে অ্যালুমিনিয়াম সিট। প্রায় ১৪ ফুট জুড়ে থাকবে অ্যালুমিনিয়ামের এই চাদর। বাড়ির দেওয়ালগুলি মুড়ে ফেলা হবে এই চাদরে। ফলে সহজে কেউ দেওয়াল বেয়ে তার ওপরে উঠতে পারবে না। আবার যে দুটি ওয়াচ টাওয়ার বসানো হবে, তার মধ্যে একটি আলিপুর জেল সংলগ্ন। অন্য ওয়াচ টাওয়ারটি বলরাম ঘাটের দিকে বসছে। বিশেষ সূত্রে খবর, সিসিটিভিতে করা হবে আরও ক্লোজ মনিটর। প্রতি শিফটে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ২০ জন করে পুলিশ কর্মী। অন্যদিকে আগেই নবান্নের কর্তব্যরত পুলিশকর্মীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশ, কাজে যোগ দেওয়ার আগে মোবাইল জমা রাখতে হবে। উল্লেখ, গত মঙ্গলবার বৈঠক হয়েছিল মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নিয়ে। তারপর কলকাতা পুলিশের আধিকারিকরা ঘুরে দেখেছিলেন নবান্ন ও সংলগ্ন এলাকা। খতিয়ে দেখা হয়েছিল নবান্নোর কোন গেট দিয়ে কারা প্রবেশ করেন।

মুখ্যমন্ত্রী বাড়িতে অনুপ্রবেশ করেছিলেন যেই যুবক, তাঁর জামার ভেতরে লুকানো ছিল লোহার রড। ধৃত হাফিজুল মোল্লার বাড়ি বসিরহাটের হাসনাবাদ থানার আষাড়িয়া নারায়নপুর গ্রামে।

জানা গিয়েছে, ধৃতের বাবা পেশায় কৃষক। ধৃতের আরও তিন ভাই রয়েছে। আছে স্ত্রী এবং কন্যা। ধৃতের পেশা গাড়ি চালানো। হাফিজুলের পরিবারের দাবি, তাঁর মানসিক সমস্যা রয়েছে।

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের