আম আদমিকে স্বস্তি দিয়ে ফের কমতে পারে পেট্রল-ডিজেলের দাম

ফলে দেশে পেট্রল ও ডিজেলের দাম কমতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশ্বজুড়ে আছড়ে পড়তে চলেছে চরম অর্থনৈতিক মন্দা। রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বাজার অস্থির হয়ে পড়ায় অনেক দেশই জ্বালানি সঙ্কটের মুখোমুখি। এমন অবস্থায় খানিকটা স্বস্তির খবর মিলেছে। আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার ব্যারেল পিছু অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের নিচে নেমেছে। আর তার ফলে দেশে পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম কমতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে (Ukraine) রাশিয়ার (Russia)  সামরিক অভিযান শুরুর পরেই তেলের আন্তর্জাতিক বাজার অস্থির হয়ে পড়েছিল। প্রথম দিকে ব্যারেল পিছু অপরিশোধিত তেলের দাম ১১০ ডলার ছুঁয়েছিল। যদিও সৌদি আরব সহ তেল উ‍ৎপাদকারী দেশগুলি উ‍ৎপাদন বাড়িয়ে সেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও ভারত (India) এবং চিনকে (China) খুব একটা সমস্যায় পড়তে হয়নি। কেননা দুই দেশকেই অনেক সস্তায় তেল বিক্রি করছে রাশিয়া (Russia)। তবে শুধুমাত্র রাশিয়া থেকে আমদানি করা তেল দিয়ে চাহিদা পূরণ সম্ভব নয়। গত কয়েকদিন ধরেই বিশ্বজুড়ে ফের আর্থিক মন্দা (Global Recession) আছড়ে পড়তে পারে বলে সতর্ক করে চলেছেন অর্থনীতিবিদরা। আর তার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।

যদিও এদিন অপরিশোধিত তেলের (Crude Oil) দাম অনেকটাই কমেছে। ব্রেন্ট ক্রুড তেলের (Brent Crude Oil) দাম ব্যারেল পিছু ৭১ সেন্ট কমে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৯৮ মার্কিন ডলার। আর ডব্লিউটিআই ক্রুড তেলের (WTI Crude Oil) দাম ৬২ সেন্ট কমে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৯১ ডলার।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ