আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চলন্ত বাসে বিধ্বংসী আগুন, আতঙ্ক ইএম বাইপাসে

নিজস্ব প্রতিনিধি: চলন্ত বাসে (BUS) হঠাৎ করে আগুন (FIRE)। বাস জ্বলে উঠেছে দাউদাউ করে। শুক্রবার বিকেলের ঘটনা। ঘটনাটি ঘটেছে ইএম বাইপাসে (EM BYPASS)। দেখা গিয়েছে আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসেছে ইঞ্জিন।

শুক্রবার ইএম বাইপাসের ওপর দিয়ে যাচ্ছিল একটি বাস। জানা গিয়েছে বাসটি সরকারি। হঠাৎ করেই আগুন লেগে যায় ওই বাসে। জানা গিয়েছে, পাটুলি থেকে রুবি যাচ্ছিল বাসটি। সেই সময়ই চলন্ত অবস্থায় আগুন লেগে যায় বাসে। আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসের যাত্রী, চালক ও কণ্ডাক্টরের মধ্যে। শুরু হয় হুড়োহুড়ি। এলাকা জুড়েও ছড়িয়ে পড়ে আতঙ্ক। রাস্তায় বেধেছে যানজট। কর্তব্যরত ট্র্যাফিক খবর দেয় দমকলে। 

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসেছে দমকল। খবর লেখা পর্যন্ত জানা গিয়েছে, ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন এসেছে। চলছে আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা। ঘটনাস্থলে এসেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। 

ছবি: প্রতীকী 

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ