চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খুন নয়, পুলিশ আসার পরে ছাদ থেকে পড়ে মৃত্যু আনিসের

নিজস্ব প্রতিনিধি: আনিস কাণ্ডে চার্জশিট (CHARGE SHEET) পেশ করেছে রাজ্য পুলিশের সিট (SIT)। চার্জশিটে বলা হয়েছে, খুন হননি আনিস। পুলিশ আসার পর ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃতের পরিবারের তোলা খুনের অভিযোগ খারিজ করা হয়েছে চার্জশিটে। তবে চার্জশিটে নাম র‍য়েছে আমতা থানার তৎকালীন ওসি, একজন এএসআই, একজন হোমগার্ড ও দু’জন সিভিক ভলেন্টিয়রের নাম। তবে খারিজ করা হয়েছে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ।

সিটের চার্জশিটে বলা হয়েছে, খুন নয়। পুলিশি অভিযানের পর ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ছাত্রনেতা আনিস খানের। উল্লেখ্য, গত ২৯ জুন ছাত্রনেতা আনিস খানের পরিবার দ্বারস্থ হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। দাবি ছিল, আনিসের মৃত্যুর তদন্ত করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ জানিয়েছিল, আনিস খানের (ANIS KHAN) মৃত্যুর তদন্তভার সিবিআইকে হস্তান্তরিত করার প্রয়োজন নেই। সিট যেমন তদন্ত করছে, সেটাই যথেষ্ট। বরং সিট দ্রুত তদন্ত শেষ করুক এবং চার্জশিট পেশ করুক।

হাওড়ার আমতার বাসিন্দা আনিস খানের মৃত্যুর তদন্ত করতে রাজ্য সরকার সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে। কিন্তু আনিস খানের পরিবার রাজ্য সরকারের গঠন করে দেওয়া সেই বিশেষ তদন্তকারী দলের ওপর ভরসা রাখেননি। তাঁদের বক্তব্য, ‘যে পুলিশ আনিস খানকে খুন করেছে, সেই পুলিশের তদন্তে ভরসা করা যায় না।’ আনিস খানের বাবা সালেম খান এবং তাঁর দাদা সাবির খান প্রথম থেকেই এই ঘটনার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা হলেও হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সিটের তদন্তে আস্থা প্রকাশ করেছে। পাশাপাশি সিবিআইকে তদন্তভার দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা। এরপরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন আনিস খানের পরিবার।

Published by:

Share Link:

More Releted News:

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ