বাংলা পড়াতে পারেন না শিক্ষক, স্কুলে তালা ঝোলাল গ্রামবাসী

স্কুলের বাইরে দেখানো হয় বিক্ষোভ। বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় অন্যান্য শিক্ষকদেরও। অভিযুক্ত শিক্ষকের নাম রাজীব কুমার দীক্ষিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা পড়াতে গিয়ে বারবার হোঁচট খান শিক্ষক (TEACHER)। লেগেই থাকে বানান ভুল। বাঁকুড়া জেলার ওন্দায় অভিযোগ এমনটাই। আর এই অভিযোগকে কেন্দ্র করেই উত্তেজনা স্কুল থেকে এলাকা জুড়ে। ওই শিক্ষককে সরানোর দাবি উঠছে। সোমবারের ঘটনা।

যেই স্কুলকে কেন্দ্র করে এত কাণ্ড সেই স্কুল ওন্দা থানার চড়ুইকুড়া প্রাথমিক বিদ্যালয়ের। এদিন অভিভাবক- অভিভাবিকারা জড়ো হতে শুরু করেন স্কুলের সামনে। তারপর স্কুলের গেটে ঝুলিয়ে দেন তালা। গেটে ঝোলানো হয় বেশ কয়েকটি প্ল্যাকার্ড। পেছনে বোর্ড দিয়ে সাদা কাগজে কালো কালিতে হাতে লেখা পোস্টার ঝুলিয়ে দেওয়া হয়। তাতে লেখা, ‘এই বিদ্যালয়ের সুষ্ঠু পঠন পাঠনের স্বার্থে আমরা অযোগ্য শিক্ষক মানছি না’। তার নিচে ডান দিকের কোণের দিকে লেখা অভিভাবক ও অধিবাসীবৃন্দ।

স্কুলের বাইরে দেখানো হয় বিক্ষোভ। বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় অন্যান্য শিক্ষকদেরও। অভিযুক্ত শিক্ষকের নাম রাজীব কুমার দীক্ষিত। গত ২০২১ সালে শিক্ষক হিসেবে স্কুলে যোগ দিয়েছিলেন তিনি।  অভিযোগ, তিনি বানান ভুল লেখেন। পড়ান ভুল। ইংরেজি শুনলেই পিছিয়ে যান। অভিভাবকদের আরও অভিযোগ, এই বিষয় আগেই নজরে এসেছিল অভিভাবক- অভিভাবিকাদের। তখন ওই শিক্ষককে সরানোর আবেদন জানানো হয়েছিল। তবে তা হয়নি। তাই বাধ্য হয়েই ওই শিক্ষকের অপসারণের দাবিতে এই বিক্ষোভ। বিক্ষোভকারীরা বলেন, দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বিষয়টি জানানো হয়েছে স্কুল পরিদর্শককে। এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহণ হয়নি দফতর ত্থেকে। তবে যার বিরুদ্ধে অভিযোগ, ওই শিক্ষক বলেন, এই সমস্ত আসলে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা