কলকাতার সিনেমাহলে সময়মত শুরু হল না রকেট্রির শো, ক্ষিপ্ত দর্শককে শান্ত করলেন আর মাধবন

নিশ্চয়ই এর পিছনে কোনও অন্য কারণ আছে যার জেরে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তাই শান্ত হয়ে বসুন। শো নিশ্চয়ই চালু হবে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইসরোর রকেট বিজ্ঞানি নাম্বি নারায়ণন এর বায়োপিক ‘রকেট্রি’। কিন্তু তা হলে দেখতে গিয়ে মহা ফ্যাসাদে পড়লেন কলকাতার দর্শকরা। রেগে আগুন তেলে বেগুন অবস্থা দর্শকের। কিন্তু কেন? আর মাধবনের পরিচালনায় ও অভিনয় এই  ছবিতে যথেষ্ট প্রশংসা পেয়েছে। আর সেই ছবি দেখতে গিয়েই কলকাতার এক সিনেমাহলে স্ক্রিনিং এ বেশ কিছু সমস্যার জেরে শো শুরু হতে দেরি হয়। ৪৫ মিনিট পেরিয়ে গেলেও শুরু হয়না শো। আর তাতেই রেগে যান দর্শক।

গোলমাল বাঁধে। তর্কাতর্কি শুরু হয় হল কতৃপক্ষের সঙ্গেও। তা সামাল দিতে রীতিমত হিমশিম খায় কতৃপক্ষ। আর সেই ভিডিওর মাধ্যমেই টুইট করে এহেন সমস্যার কথা জানানো হয় আর মাধবনকে। সেই টুইটের প্রেক্ষিতে জবাব দেন মাধবন। দর্শককে শান্ত হতে বলেন তিনি। সঙ্গে এও বলেন যে ”নিশ্চয়ই এর পিছনে কোনও অন্য কারণ আছে যার জেরে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তাই শান্ত হয়ে বসুন। শো নিশ্চয়ই চালু হবে। ”

ওই ভিডিওতেই দেখা যাচ্ছে হলের তরফে এক ব্যাক্তিকে বলতে যে তাঁদের কর্মী আইএমপি কার্ড আনতে গিয়েছেন, কিন্তু ক্ষিপ্ত দর্শক তা শুনতে নারাজ। উল্লেখ্য আর মাধবনের পাশাপাশি এই ছবিতে দেখা গিয়েছে একটি ক্যামিও চরিত্রে শাহরুখ খানকে। তাঁর অভিনয়ও যথেষ্ট প্রশংসিত হয়েছে।  

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের