বেড়েই চলেছে রান্নার গ্যাসের দাম, অভিনব প্রতিবাদ মহিলা তৃণমূলের

মঙ্গলবার দুপুরে হাজরা মোড়ে করা হয় অভিনব প্রতিবাদ। লাউ, ঝিঙে সহ বিভিন্ন ধরনের সবজিতে দড়ির ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনের পর দিন বাড়িতেই থাকছে রান্নার গ্যাসের দাম। ৪০০ টাকার গ্যাস এখন ১১০০ টাকা।  দৈনন্দিন রান্নায় হাফ তুলছে জনগণ। প্রতিবাদে ফের পথে নামল তৃণমূল। রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে বিক্ষোভ অবস্থান করল মহিলা তৃণমূল কংগ্রেস।

৪১০ টাকার রান্নার গ্যাসের (GAS) দাম ১০৭৯ টাকা। এরই প্রতিবাদে বিক্ষোভ অবস্থানের কর্মসূচি নিয়েছিল দক্ষিণ কলকাতা তৃণমূল (TMC) মহিলা কংগ্রেস। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে হেঁসেলে সবজির ফাঁসি’। প্রতিবাদ (PROTEST) কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন কাজরি বন্দোপাধ্যায়, মালা রায়ের মত নেত্রী সহ বহু ঘরণী। আদিবাসী মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

মঙ্গলবার দুপুরে কলকাতার হাজরা মোড়ে মহিলা তৃণমূলের পক্ষ থেকে করা হয় অভিনব প্রতিবাদ। লাউ, ঝিঙে, বেগুন সহ বিভিন্ন ধরনের সবজিতে দড়ির ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। বলা হয়, ফাঁসি দেওয়া হয়েছে রান্নার সবজিদের। প্রতিবাদ কর্মসূচির আয়োজক মহিলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য, কেন্দ্র জ্বালানির দাম বাড়িয়ে চলেছে লাগামছাড়া ভাবে। এর ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। রান্না করাই দাঁড়িয়েছে প্রশ্নের মুখে। রান্নাঘরে নিয়মিত ফাঁসি হয়ে চলেছে সবজির। কারণ সবজি মজুত থাকলেও ক্রমাগত গ্যাসের মূল্য বৃদ্ধিতে পুড়ে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। শুধু তাই নয়, ১৬ টাকা লিটার কেরোসিন হয়েছে ১০২ টাকা। কেরোসিনের দাম এখন ডিজেলের দামকে ছাপিয়ে যাচ্ছে। পেট্রোল ছুঁয়েছে ১০৬ টাকা। লাগামছাড়া ডিজেলও। বেড়েছে সর্ষের তেল, সয়াবিনের তেলের দাম। দেশজুড়ে ভুক্তভোগী সাধারণ মানুষ।

এইভাবে বেশি দিন চললে সাধারণ মানুষ খেতে পর্যন্ত পাবে না, বলে দাবি মহিলা তৃণমূলের। প্রতিবাদ কর্মসূচি থেকেই বিক্ষোভকারীদের বক্তব্য, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মত অবস্থার দিকে এগোচ্ছে ভারত। বিজেপি শাসিত কেন্দ্র মূল্যবৃদ্ধি রোধে ব্যর্থ। এভাবে চললে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মানুষের মত রাজ্য তথা দেশবাসী একই পদক্ষেপ নেবে বিজেপির বিরুদ্ধে।

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা