ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফুচকা খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে শুরু হয়েছিল সামান্য কথাকাটাকাটি। কিন্তু সেই তুচ্ছ ঘটনাই মুহূর্তের মধ্যে রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। তারই প্রভাব পড়ে পাশে থাকা বিয়েবাড়িতে। মুহূর্তে বিয়ের আনন্দ পরিণত হয় আতঙ্কে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা এতটাই তীব্র আকার নেয় যে শুরু হয় মারামারি এবং ভাঙচুর।  এমনকি বিয়েবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বিয়ে বাড়িতে হামলা চালিয়ে নষ্ট করে দেওয়া হয় রান্না করা খাবার। চেয়ার টেবিল ও থালা বাসন ভাঙচুর করা হয় । সংঘর্ষের জেরে পণ্ড হয় বিয়ের অনুষ্ঠান।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে ফুচকা খাওয়াকে ঘিরে কয়েকজনের মধ্যে বচসা বাধে। প্রথমে বিষয়টি সামান্য মনে হলেও পরে উভয় পক্ষের আত্মীয়-পরিজনেরা ঝামেলায় জড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার জেরে বিয়েবাড়িতে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। আনন্দ-উৎসব থামিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন অতিথিরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সংঘর্ষের সময় খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এছাড়াও প্রায় ১৫টি বাড়ির ৪০ থেকে ৫০টি ঘর তছনছ করা হয়েছে।

এই ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের অভিযোগ, হামলাকারীরা নগদ টাকা, সোনার গয়না ও অন্তত ২৫টি গবাদিপশু লুট করে নিয়ে গিয়েছে। চর আলগী গ্রামের বিয়ে বাড়িতে হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে কনের গয়না ও নগদ দুই লাখ টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, ঈদের দিন বিকেলে বটতলায় ফুচকার অর্ডার দেওয়াকে কেন্দ্র করে প্রথমে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়। পরে যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে  তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। ।

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ